এস,এম,রুহুল তাড়াশী,
স্টাফ রিপোর্টার :
সিরাজগঞ্জের তাড়াশে সড়ক দুর্ঘটনায় তাওহিদ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়।
মঙ্গলবার (২৯ জুলাই ) বিকাল ৩ টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে, হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মহিষলুটি এলাকায়। নিহত তাওহীদ তাড়াশ উপজেলা ৫নং নওগাঁ ইউনিয়নে সাকুয়া দিঘী গ্রামের মোঃ রাসেল হোসেনের ছেলে।
মহিষলুটি গ্রামের স্থায়ী বাসিন্দা নাজমুল প্রামানিক জানান,তাওহীদের নানীর বাড়ি মহিষ লুটি গ্রামে। তাওহীদ নানীর বাড়িতে বেড়াতে এসেছিল। নানীর সঙ্গে বাড়ি ফিরছিল তাওহীদ রাস্তা পারা পারের সময় মাছের পিকআপের ধাক্কায় নানী আহত হয় আর নাতী তাওহীদকে উপস্থিত লোকজন মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে খালকুলা ওহী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রউফ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।