নিজস্ব প্রতিনিধি :
রাজবাড়ীতে ডলার লেনদেনের জেরে সংঘটিত এক নির্মম হত্যাকাণ্ডে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন, খোরশেদ সরদার ও শাজাহান সরদার। একইসঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।
বুধবার (৩০ জুলাই) সকালে রাজবাড়ীর সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক জয়নাল আবেদীন এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২১ ফেব্রুয়ারি রাতের অন্ধকারে শরীয়তপুর থেকে বাবু খান (পিতা: সেকেন্দার খান, গ্রাম: মসুরা, থানা: নড়িয়া) নামের এক যুবককে ডেকে এনে রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের একটি রসুনক্ষেতে নেয়া হয়। সেখানে তাকে পেটের ডান পাশে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়।
পরদিন সকালে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। শুরুতে তার পরিচয় শনাক্ত করা না গেলেও এসআই রইজুল আলম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে পাংশা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে বিভিন্ন থানায় মরদেহের ছবি পাঠিয়ে পরিচয় নিশ্চিত করা হয়।
দীর্ঘ তদন্ত শেষে পুলিশ খোরশেদ সরদার ও শাজাহান সরদারকে হত্যাকাণ্ডে জড়িত হিসেবে চিহ্নিত করে এবং আদালতে তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে।
রাজবাড়ী জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক-২ জানান, ‘পুলিশ অত্যন্ত দক্ষতার সঙ্গে এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে আদালতে উপস্থাপন করেছে। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত দুই আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড