গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা অভিযানে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থানে চালানো হামলায় নিহত হয়েছেন অন্তত ৯২ জন ফিলিস্তিনি। নিহতদের মধ্যে ৫৬ জন খাদ্য সহায়তার জন্য অপেক্ষমাণ অবস্থায় প্রাণ হারান।
এদিকে হামাস ঘোষণা দিয়েছে, তারা ইসরায়েলি জিম্মিদের জন্য আইসিআরসিকে খাদ্য সরবরাহের অনুমতি দিতে প্রস্তুত। এর আগে তারা কয়েকজন দুর্বল জিম্মির ভিডিও প্রকাশ করে।
গাজার সরকারি মিডিয়া অফিসের অভিযোগ, ইসরায়েল এখন পর্যন্ত ২২ হাজারেরও বেশি ত্রাণবাহী ট্রাককে গাজায় প্রবেশ করতে বাধা দিয়েছে, যা মানবিক সংকট আরও তীব্র করছে।
ইসরায়েলি অভিযানে গাজায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ৬০ হাজার ৮৩৯ জন এবং আহত হয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৫৮৮ জন।