এম.এস.আই শরীফ, বিশেষ প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলার বৃহত্তম উপজেলার নাম শিবগঞ্জ। আর এ উপজেলার চরপাকা ইউনিয়নের বোগলাবাড়ী গ্রামের প্রায় ৪ কিলোমিটার এলাকা জুড়ে রাস্তাসহ জায়গার মানুষ এখন বন্যা ও অতিবৃষ্টির কারণে পানিবন্ধী হয়ে পড়েছে। হাজার হাজার ধানী ফসলী জমি গুলো পানিতে ডুবে যাচ্ছে। যেনো দেখার কেউ নেই।

স্থানীয় ঐ এলাকার পানি বন্ধী সাধারণ মানুষেরা প্রাণ বাঁচানোর তাগিদে অন্যত্র জায়গায় নিরাপদে থাকার জন্য গ্রাম ছেড়ে চলে যাচ্ছে খোলা আকাশের নীচে। হাহাকার পড়ে এই গ্রামে। বাড়ীঘর এমনকি বাড়ীতে থাকা ল্যাট্রিন মুখথুবড়ে পড়ছে পানিতে। যা ভিডিও চিত্রে প্রতীয়মান হয়েছে।
স্থানীয় ভুক্তভোগী সাধারণ মানুষের ও সচেতনমহলের জোড়ালো দাবী সরকারের প্রধানের কাছে প্রতিবছর পদ্মার ভাঙ্গণে গ্রামকে গ্রাম বন্যা ও ভারীবর্ষণের কবল থেকে রক্ষা পেতে দীর্ঘমেয়াদী সুপরিকল্পনার জরুরী ভিত্তিতে প্রয়োজন বলে তাদের সুমতামত ব্যক্ত করেছেন।