আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের বরকত উল্লাহ বুলু জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে
নাটেশ্বর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় ও সভাপতি এ রহমান কপিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনাইমুড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুর মোহাম্মদ মিলন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আইয়ুব পাটোয়ারী।
এইছাড়াও অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সভাপতি সাখাওয়াত হোসাইন সাকু, সাবেক নাটেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন স্বপন।
বক্তারা বলেন, স্বেচ্ছাসেবক দল একটি সুসংগঠিত সংগঠন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে মাঠপর্যায়ে সর্বাত্মক ভূমিকা রাখতে হবে। প্রতিটি নেতা-কর্মীকে জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রেখে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার আদায়ের আন্দোলনে সক্রিয় থাকতে হবে।
এছাড়া উপজেলা ও ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা সম্মেলনে উপস্থিত ছিলেন।