মু.হায়দার আলী (রানা)
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নাটোরের নলডাঙ্গায় পঞ্চগড় থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে, মোঃমনিরুল ইসলাম (২৫) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবকের করুণ মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে সোমবার (১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের উত্তরের রেলগেট এলাকায়। নিহত মনিরুল ইসলাম উপজেলার ভট্টপাড়া পূর্বপাড়া গ্রামের মো. সিদ্দিক প্রামানিকের ছেলে।
মাধনগর রেলওয়ে স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার মো. উজ্জল হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে রেলওয়ে সান্তাহার থানা পুলিশকে। খবর পেয়ে আজ সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে।