মোঃমোস্তফা কামাল।
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি।
খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ৩২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি লক্ষ্মীছড়ি জোনের সেনা সদস্যরা অভিযান চালিয়ে একটি বিদেশী অ*স্ত্র, গো*লা-বা*রুদ ও স*ন্ত্রাসী কার্যক্রমে ব্যবহৃত সরঞ্জামাধি সহ এক স*ন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী।
সকালে লক্ষ্মীছড়ি- ফটিকছড়ি সীমান্তের গোপাল ঘাটিয়া ও নোয়াহাট এলাকায় পৃথক দুটি স্থানে এ অভিযান চালিয়ে এসব অ*স্ত্রসহ স*ন্ত্রাসীকে আটক করে সেনাবাহিনী।
নোয়াহাট এলাকায় প্রথম অভিযানে একটি বাড়িতে তল্লাশী চালিয়ে ২৫-৩০টি ধারালো ছু*রি, চা*পাতি, কু*ড়াল ও দাঁ উদ্ধার করা হয়।
তবে এ অভিযানে কাউকে আ*টক করা সম্ভব হয়নি।
পরে গোপাল ঘাটিয়া এলাকায় দ্বিতীয় অভিযানে মোঃ বখতিয়ার উদ্দিন মন্জু, পিতা- মৃত নেসারুল হক
নামের এক স*শস্ত্র স*ন্ত্রাসীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশী পি*স্তল, ৫ রাউন্ড গু*লি, ১৯৯ রাউন্ড ২২ ক্যালিবারের গু*লি, দুটি পাসপোর্ট, ১৩টি মোবাইল ফোন, রা*ইফেলের বাটসহ বিভিন্ন সরঞ্জামাধি উ*দ্ধার করা হয়।