
হাফিজুর রহমান কালীগঞ্জ(সাতক্ষীরা)প্রতিনিধিঃ
চাম্পাফুল ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগাম সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আলমগীর কবির তার ফাউন্ডেশনের পক্ষ থেকে এলাকার শিক্ষক ও গুণীজনদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সাতক্ষীরার ,কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নে শুক্রবার (৩ অক্টোবর ) সকাল ১১ টায় চাম্পাফুল আচার্য্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠ মিলনায়তনে “আমরা সংগঠনের “উদ্যোগে এবং আলমগীর কবির ফাউন্ডেশনের সহযোগিতায় এ সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংগঠনের উপদেষ্টা নাজমুল হুসাইনের সঞ্চালনায় ও অত্র সংগঠনের সাবেক উপদেষ্টা মোহাম্মদ অলিউল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসি’ চাম্পাফুল শাখার প্রিন্সিপাল অফিসার তরুণ কুমার বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোখসানা পারভীন পলি, আলমগীর কবির ফাউন্ডেশনের পরিচালক এম.ডি. আলমগীর কবির, আলহাজ্ব আম্বিয়ার রহমান, সাইফুল ইসলাম ও শরীফুল ইসলাম প্রমূখ।
অতিথিদের বক্তব্যে এম.ডি. আলমগীর কবির বলেন, জীবনে সফল হতে হলে প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যেতে হবে। সমাজে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আছে তাদের সবার প্রতি শ্রদ্ধা ও সম্মান দেখানো প্রয়োজন। সর্বোপরি পিতামাতা ও শিক্ষকদের মর্যাদা দিলে একজন আদর্শ মানুষ হয়ে ওঠা সম্ভব।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এছাড়া আবৃত্তি, সংগীত পরিবেশনা ও শিক্ষার্থীদের অনুভূতি প্রকাশে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।