
মোঃ ফারাবী রহমান মানিকগঞ্জ জেলা প্রতিনিধি
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার আঠালিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে হানিফ (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও টেঁটা বিদ্ধ করে খুন করেছে তার চাচাতো দুই ভাই।
শনিবার দুপুর সাড়ে ৩টার দিকে নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
নিহত হানিফ ধল্লা ইউনিয়নের ইলা ব্যাপারীর ছেলে।
তিনি মমতাজ চক্ষু হাসপাতালের এক চিকিৎসকের ড্রাইভার এবং চার সন্তানের জনক ছিলেন।