
মোঃ হোসেন আলী শাহজাহানপুর(বগুড়া)প্রতিনিধি:
ইং ০৪/১০/২০২৫ তারিখ বিকেল ০৩.৩০ টার সময়
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় সিনিয়র সচিব মহোদয় কর্তৃক শাজাহানপুর থানা পরিদর্শন,
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় সিনিয়র সচিব জনাব নাসিমুল গনি মহোদয় বগুড়া জেলার শাজাহানপুর থানা পরিদর্শন করেন।
রাজশাহী রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি মহোদয় এসময় উপস্থিত ছিলেন।
মাননীয় সিনিয়র সচিব মহোদয় শাজাহানপুর থানায় পৌঁছালে জনাব মোঃ জেদান আল মুসা, পিপিএম, পুলিশ সুপার, বগুড়া তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান।
জনাব হোসনা আফরোজা (যুগ্মসচিব), সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, বগুড়া মহোদয় এসময় উপস্থিত ছিলেন।
জেলা পুলিশ, বগুড়ার একটি চৌকস দল মাননীয় সিনিয়র সচিব মহোদয়কে গার্ড অফ অনার প্রদান করে।
অভিবাদন গ্রহণ শেষে মাননীয় সিনিয়র সচিব মহোদয় থানা ভবন ঘুরে দেখেন। এসময় থানা প্রাঙ্গণে সিনিয়র সচিব মহোদয় একটি পলাশ গাছ এর চারা রোপণ করেন।
সিনিয়র সচিব মহোদয় থানায় উপস্থিত অফিসার-ফোর্সদের সাথে কুশল বিনিময় করেন। থানার কার্যক্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ রেজিস্ট্রার সমূহ পর্যালোচনা করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি থানার পরিদর্শন বইয়ে মন্তব্যসহ স্বাক্ষর করেন এবং থানার অফিসার-ফোর্সদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
এসময় জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।