By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Reading: সুনামগঞ্জে কারা নির্যাতিত বিএনপি নেতা শওকতের শোডাউন ও লিফলেট বিতরন
Share
Notification Show More
Font ResizerAa
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Font ResizerAa
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
সারাদেশসিলেট বিভাগ

সুনামগঞ্জে কারা নির্যাতিত বিএনপি নেতা শওকতের শোডাউন ও লিফলেট বিতরন

নিউজ ডেস্ক
Last updated: নভেম্বর 1, 2025 7:55 অপরাহ্ন
নিউজ ডেস্ক 6 মাস ago
Share
SHARE

এম আর সজিব সুনামগঞ্জ :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ সদর-৪ আসনে জাতীয়তাবাদী দল বিএনপির সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী কারা নির্যাতিত জুলাই যোদ্ধা আবুল মনসুর মোঃ শওকতের উদ্যোগে বিশাল শোডাউন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের পক্ষে লিফলেট বিতরন করা হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত সুনামগঞ্জের পুরাতন কোর্টস্থিত ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গণে বিশাল গণ জমায়েতের পাশাপাশি সুনামগঞ্জ পৌর এলাকায় লিফলেট বিতরন করেন তিনি। পরে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান,দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও জননেতা তারেক রহমানের ছবি সংবলিত প্লেকার্ড,ব্যানার ও ফেস্টুন সহকারে বিশাল গণমিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণের পর স্থানীয় বক পয়েন্ট ও ট্রাফিক পয়েন্টে শোডাউন পরবর্তী গণ জমায়েতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এবং জেলা যুবদল ও ছাত্রদলের সাবেক সভাপতি জননেতা আবুল মনসুর মোঃ শওকত।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জেলা যুবদলের সাবেক সভাপতি জননেতা সেলিম উদ্দিন আহমদ,জাতীয় সংসদের সাবেক হুইপ এডভোকেট ফজলুল হক আছপিয়ার একান্ত সহকারি সচিব আতাউর রহমান,পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আব্দুল্লাহ আল নোমান, পৌর বিএনপি নেতা সাবেক কাউন্সিলর মোঃ মোশাররফ হোসেন,সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মইনুল হক,জেলা যুবদলের সাধারণ সম্পাদক এডভোকেট কয়েছ আহমেদ,জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক কমিটির সদস্য এডভোকেট কামাল হোসেন ও জেলা ছাত্রদল নেতা ইজাজুল হক নাসিম।

অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন জাহাঙ্গীর নগর ইউনিয়ন বিএনপি সভাপতি আমজাদ হোসেন,সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হুমায়ূন কবীর,সুরমা ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ মিয়া মেম্বার,রঙ্গারচর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হক,লক্ষনশ্রী ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান,সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন আহমদ,মোল্লাপাড়া ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল লতিফ,মোঃ রিপন মিয়া,কুরবাননগর ইউনিয়ন বিএনপি নেতা সাদ্দক আলী,গৌরারং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিনারুল হক,আলম হোসেন ও নিজাম উদ্দিন সরকার প্রমুখ।

বক্তারা বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নির্দেশে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় সংসদ নির্বাচনে সৎ যোগ্য ও সুদক্ষ প্রার্থীকে নির্বাচিত করতে হবে। কিন্তু সময়ের ব্যবধানে এখন সকলেই বিএনপি সেজে নিজেদের চাঁদাবাজী,সন্ত্রাস,হাইব্রীডদের অনুপ্রবেশ ও বাণিজ্যিক রাজনীতিসহ ফায়দা লুটার কৌশলকে প্রাতিষ্ঠানিক রুপ দিতে দলীয় মনোনয়ন গ্রহনের জন্য মরিয়া হয়ে উঠেছে।

আমরা তৃণমূলের নেতাকর্মী সমর্থকরা,রাজপথে থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে সোচ্চার ৫ বারের কারা নিযাতিত কর্মীবান্ধব বিএনপি নেতা ও নিবেদিতপ্রাণ জুলাইযোদ্ধা আবুল মনসুর মোঃ শওকত ভাইকে সুনামগঞ্জ সদর আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে দেখতে চাই।

আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের পরীক্ষিত সৈনিক বিএনপি নেতা আবুল মনসুর শওকত গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পূর্ব পর্যন্ত রাজপথের লড়াকু সৈনিক হিসেবে ৪ঠা আগস্টের আন্দোলনে গ্রেফতার হয়ে কারাবরন করেছেন। এর আগে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে সুনামগঞ্জের রাজপথে বহুবার গ্রেফতার হয়ে কারা নির্যাতিত হলেও একটি বারের জন্য তিনি রাজপথ ছাড়েননি এবং দলের জন্য স্বীয় ত্যাগ শ্রম সাধনা অব্যাহত রেখেছেন। বক্তারা সুনামগঞ্জের কারা নির্যাতিত প্রথম জুলাই যোদ্ধা আবুল মনসুর শওকতকে দলীয় মনোনয়ন প্রদানের জন্য জননেতা তারেক রহমানের কাছে জোর দাবী জানান।

উল্লেখ্য বিএনপি নেতা আবুল মনসুর মোঃ শওকতের আহবাণে সাড়া দিয়ে শনিবার সকাল থেকে সদর উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডের বিএনপি,যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা এবং বিশ্বম্ভরপুর উপজেলার দলীয় নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে শহরের ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গনে এসে সমবেত হন। সেখানে ঐতিহ্য যাদুঘরের মুক্তমঞ্চে তৃণমূল পর্যায়ের নির্যাতিত নেতাকর্মী সমর্থকরা মূল্যবান বক্তব্য রাখেন।

উপস্থিত সকল নেতাকর্মী সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জননেতা আবুল মনসুর মোঃ শওকত বলেন,আমি স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন,১/১১ সরকারের রোষানল এবং শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনামলে ৫ বার কারাবরন করেছি।

আমি কোনদিন কারো সাথে আতাত করে রাজনীতি করিনি। ভবিষ্যতেও চাঁদাবাজ,দুর্নীতিবাজ ও হাইব্রীডদের সাথে আপোষ করে রাজনীতি করবনা। আমার বিশ্বাস ত্যাগ সংগ্রাম,জেল জুলুম হুলিয়া ও নীতি আদর্শের মূল্যায়ন করে দল আমাকেই মনোনয়ন দেবে। দল যাকেই মনোনয়ন দেয় সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে নির্বাচনের জন্য আমরা প্রস্তুত আছি ।

You Might Also Like

মৌলভীবাজারের ট্রাক-বাস সংঘর্ষে ৩৫০ মুরগির মৃত্যু

প্রায় ১৮ ঘন্টা বিদ্যুৎ বিহীন মৌলভীবাজার শহর

বীরগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন

শ্রীমঙ্গলে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু

উচ্ছেদের পরও নিয়ন্ত্রণহীন দখল: গুলিস্তানে ফের সড়ক-ফুটপাত দখলে হকারদের দাপট

Share This Article
Facebook Twitter Email Print
Previous Article চুয়াডাঙ্গায় টানা তিনদিনের বৃষ্টিতে নুয়ে পড়েছে আধা পাকা ধান, দুশ্চিন্তায় কৃষক
Next Article ‎ঝালকাঠিতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অতিরিক্ত টাকা নেওয়ায় ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ
Leave a comment

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Follow US
© ২০২৫ , বাংলাদেশ নিউজ টুডে।
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
Welcome Back!

Sign in to your account

Lost your password?