জিয়াউর রহমান জিয়া , রাজিবপুর ( কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
কুড়িগ্রাম-৪ (রৌমারী,রাজিবপুর ও চিলমারী) আসনে বিএনপি ও জামায়াতে ইসলামী উভয় দলের প্রার্থী চূড়ান্ত হয়েছে।
বিএনপির পক্ষ থেকে আজিজুর রহমানকে মনোনয়ন দেওয়া হয়েছে, অন্যদিকে জামায়াতের প্রার্থী হিসেবে মোস্তাফিজুর রহমান মোস্তাককে চূড়ান্ত করা হয়েছে।
বিশেষ দৃষ্টিকোণ হলো— এই দুই প্রার্থী সহোদর ভাই। ফলে স্থানীয় রাজনীতিতে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। রাজনৈতিক অঙ্গনে অনেকে একে বলছেন “ভাই-ভাই প্রতিদ্বন্দ্বিতা”।
স্থানীয় পর্যবেক্ষকরা মনে করছেন, দুই দলেরই শক্ত অবস্থান থাকায় কুড়িগ্রাম-৪ আসনটি এবারের নির্বাচনে সবচেয়ে আলোচিত আসনগুলোর একটি হয়ে উঠতে পারে।
ভোটারদের মধ্যে আগ্রহ— ভাইয়ের লড়াইয়ে শেষ পর্যন্ত কে এগিয়ে থাকবে ।