By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Reading: আশুলিয়া থানার ওসি হান্নানকে বদলি করাতে আওয়ামী লীগপন্থী চক্রের তৎপরতা,জনমনে ক্ষোভ
Share
Notification Show More
Font ResizerAa
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Font ResizerAa
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
ঢাকা বিভাগসারাদেশ

আশুলিয়া থানার ওসি হান্নানকে বদলি করাতে আওয়ামী লীগপন্থী চক্রের তৎপরতা,জনমনে ক্ষোভ

নিউজ ডেস্ক
Last updated: নভেম্বর 5, 2025 11:03 পূর্বাহ্ন
নিউজ ডেস্ক 6 মাস ago
Share
SHARE

সাভার প্রতিনিধি:

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হান্নানকে বদলি করানোর পেছনে আওয়ামী লীগপন্থী সন্ত্রাসী ও স্বার্থান্বেষী একটি মহলের সক্রিয় ভূমিকা রয়েছে বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি তাঁর বিরুদ্ধে “সময়ের কণ্ঠস্বর ডটকম” নামের একটি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত তিন পর্বের ধারাবাহিক প্রতিবেদনকে কেন্দ্র করে এই ষড়যন্ত্র নতুন করে আলোচনায় এসেছে।

গত ৩০, ৩১ অক্টোবর ও ২ নভেম্বর প্রকাশিত ওই প্রতিবেদনে ওসি হান্নানের বিরুদ্ধে ঘুষ, হয়রানি ও চাঁদাবাজির নানা অভিযোগ তোলা হয়। তবে এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা বলে তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি।

জানতে চাইলে ওসি হান্নান বলেন, “আমি একজন পেশাদার পুলিশ কর্মকর্তা। আমার আইনের বাইরে যাওয়ার সুযোগ নেই। আমার বিরুদ্ধে প্রকাশিত প্রতিবেদন সম্পূর্ণ ভুয়া ও কাল্পনিক। একটি চক্র প্রতিহিংসা চরিতার্থের উদ্দেশ্যে এসব অপপ্রচার চালাচ্ছে।”

তিনি জানান, আশুলিয়া থানায় যোগদানের পর থেকে তিনি নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের ৩ শতাধিক প্রভাবশালী নেতাকর্মী ও অর্থ যোগানদাতাকে গ্রেফতার করে আইনের আওতায় এনেছেন। পাশাপাশি থানার আশপাশে সক্রিয় দালাল ও চাঁদাবাজ সিন্ডিকেট ভেঙে দিয়ে জনগণের কাছে পুলিশি সেবা সহজ করেছেন।

ওসি হান্নানের এই কঠোর অবস্থানের কারণেই এক শ্রেণির প্রভাবশালী মহল তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে। জানা গেছে, থানার ভেতরের কিছু সংক্ষুব্ধ সদস্য এবং মাদক ও চাঁদাবাজ চক্রের সদস্যরা সাংবাদিকদের মাধ্যমে মিথ্যা তথ্য সরবরাহ করে তাঁকে বদলি করানোর পাঁয়তারা চালাচ্ছে।

অনুসন্ধানে জানা গেছে, সম্প্রতি পলাতক আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা নিয়ে আওয়ামী লীগপন্থী কিছু সাংবাদিক এই প্রচারণায় সক্রিয়ভাবে যুক্ত হয়েছে। পরিকল্পিতভাবে ওসি হান্নানের ভাবমূর্তি নষ্ট করে তাঁকে বদলি করানোর জন্য এই মহল একযোগে কাজ করছে।

জনসাধারণের দাবি, “যদি এমন একজন সৎ ও কর্মঠ কর্মকর্তা আশুলিয়া থেকে সরিয়ে দেওয়া হয়, তাহলে এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহভাবে অবনতি ঘটবে।” স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী এবং সমাজসেবীরা বলেন, তাঁর নেতৃত্বে থানার সেবার মান বেড়েছে এবং অপরাধ দমনেও এসেছে দৃশ্যমান সাফল্য।

তারা আরও জানান, কিছু রাজনৈতিক স্বার্থান্বেষী মহল নিজেদের অপরাধ আড়াল করতে এখন ওসিকে বদলি করানোর জন্য তৎপর। অথচ এই কর্মকর্তা পেশাদারিত্ব ও সততার দৃষ্টান্ত স্থাপন করেছেন।

জনমনে প্রশ্ন উঠেছে — “যে কর্মকর্তা অপরাধ দমন ও আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করছেন, তাঁকে সরিয়ে দিলে এর পেছনে কার স্বার্থ রক্ষা পাবে?”

সচেতন মহল মনে করছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উচিত হবে ওসি মোঃ আব্দুল হান্নানকে আশুলিয়া থানায় বহাল রাখা, যাতে চলমান আইন-শৃঙ্খলা রক্ষার অগ্রযাত্রা অব্যাহত থাকে এবং অপরাধীচক্রের অপচেষ্টা ব্যর্থ হয়।

You Might Also Like

মৌলভীবাজারের ট্রাক-বাস সংঘর্ষে ৩৫০ মুরগির মৃত্যু

প্রায় ১৮ ঘন্টা বিদ্যুৎ বিহীন মৌলভীবাজার শহর

বীরগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন

শ্রীমঙ্গলে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু

উচ্ছেদের পরও নিয়ন্ত্রণহীন দখল: গুলিস্তানে ফের সড়ক-ফুটপাত দখলে হকারদের দাপট

Share This Article
Facebook Twitter Email Print
Previous Article রায়পুরায় নির্বাচনপূর্ব শান্তি-শৃঙ্খলা রক্ষায় চরাঞ্চলে কেন্দ্র পরিদর্শক
Next Article ফিলিপাইনে টাইফুনে মৃতের সংখ্যা বেড়ে ৬৬ জনে
Leave a comment

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Follow US
© ২০২৫ , বাংলাদেশ নিউজ টুডে।
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
Welcome Back!

Sign in to your account

Lost your password?