বিজয় চৌধুরী, ঢাকা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় উত্তরা পশ্চিম থানা আওতাধীন ১ নং ওয়ার্ডের শ্রমজীবী ভাই-বোনদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সম্মানিত যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আফাজ উদ্দিনের উদ্যোগে এই অনুষ্ঠানে উপস্থিত থেকে দেশনেত্রী ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য দোয়া করা হয়। মুহাম্মদ আফাজ উদ্দিন মহান আল্লাহর দরবারে প্রার্থনা করে বলেন,
“আল্লাহ পাক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দ্রুত সুস্থ করে দিন এবং দীর্ঘজীবী রাখুন। জনাব তারেক রহমানকে সুস্বাস্থ্য ও শক্তি দিন, যেন তিনি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দিতে পারেন।”
তিনি আরও বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতোমধ্যেই স্পষ্টভাবে জানিয়েছেন, ফ্যাসিবাদী শাসন ও দমন-পীড়নের বিরুদ্ধে লড়াইয়ে সকল রাজনৈতিক দল, সংগঠন ও মানুষকে একত্রিত করে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলা হবে। তাই আমরা ধানের শীষের পক্ষে কাজ করে চাঁদাবাজি, সন্ত্রাস ও অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় ভূমিকা রাখব। ঢাকা-১৮ আসনে অন্যায়ের কোন স্থান হবে না।”
অনুষ্ঠানে উত্তরা পশ্চিম থানা, ১ ও ৫১ নং ওয়ার্ড বিএনপি এবং সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।