By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Reading: চট্টগ্রাম ‘মাওশি’ হাসপাতালে ডায়ালাইসিস মেশিন প্রদানের আশ্বাস
Share
Notification Show More
Font ResizerAa
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Font ResizerAa
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
চট্টগ্রাম বিভাগসারাদেশ

চট্টগ্রাম ‘মাওশি’ হাসপাতালে ডায়ালাইসিস মেশিন প্রদানের আশ্বাস

নিউজ ডেস্ক
Last updated: নভেম্বর 8, 2025 2:17 পূর্বাহ্ন
নিউজ ডেস্ক 5 মাস ago
Share
SHARE

সৈয়দ মোহাম্মদ কায়সার চট্টগ্রাম ঃ

এ কে খান ফাউন্ডেশনের ম্যানেজিং ট্রাস্টি সালাউদ্দিন কাশেম খান ৫ নভেম্বর বুধবার চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিদর্শন করেছেন। এসময় তিনি দ্রততম সময়ের মধ্যে মা ও শিশু হাসপাতালের ডায়ালাইসিস ইউনিটে বেশ কয়েকটি ডায়ালাইসিস মেশিন প্রদান ও আগামী ২ বছরের মধ্যে এ কে খান ফাউন্ডেশনের পক্ষ থেকে নার্সিং কলেজের একাডেমিক ভবন করে দেয়ার আশ্বাস প্রদান করেন।

এ কে খান ফাউন্ডেশনের ম্যানেজিং ট্রাস্টি সালাউদ্দিন কাশেম খানের ‘মাওশি’ হাসপাতাল পরিদর্শন উপলক্ষে হাসপাতালের লেকচার গ্যালারিতে কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেনের সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশেষ অতিথি ছিলেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। বক্তব্য রাখেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা, জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম আজাদ, জয়েন্ট জেনারেল সেক্রেটারি মো. জাহিদুল হাসান, ড. মোহাম্মদ সানাউল্লাহ, প্রফেসর অসীম কুমার বড়ুয়া, ডা. মো. নূরুল হক, মোহাম্মদ মোশাররফ হোসাইন, স্মৃতি রানী ঘোষ, ঝিনু রানী দাশ প্রমুখ।

প্রধান অতিথি সালাউদ্দিন কাশেম খান বলেন, আমি দীর্ঘদিন পর এই হাসপাতালে এসে হাসপাতালের বিশাল কার্যক্রম দেখে অভিভূত হয়েছি। হাসপাতালের সার্বিক পরিষ্কার পরিচ্ছন্নতায় আমি মুগ্ধ হয়েছি। এটি যে–কোনো হাসপাতালের জন্য খুবই চ্যালেঞ্জিং। তিনি তার মায়ের নামে পরিচালিত শামসুন নাহার খান নার্সিং কলেজে লেখাপড়ার মান, সুনাম ও পরীক্ষার রেজাল্টের কথা জেনে খুশি হন।

উল্লেখ্য, শামসুন নাহার খান নার্সিং কলেজের পাসের হার শতভাগ এবং এটি চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে ধারাবাহিকভাবে প্রথম স্থান অধিকার করে আসছে। তিনি তার মায়ের নামে এই নার্সিং কলেজ পরিচালনা করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। হাসপাতাল কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে তিনি আগামী ২ বছরের মধ্যে এ কে খান ফাউন্ডেশনের পক্ষ থেকে নার্সিং কলেজের একাডেমিক ভবন করে দেয়ার আশ্বাস প্রদান করেন। এছাড়া তিনি এ কে খান ফাউন্ডেশনের নামে ডায়ালাইসিস ইউনিটের কার্যক্রম দেখেও সন্তোষ প্রকাশ করেন। উক্ত ইউনিটে এ কে খান ফাউন্ডেশনের পক্ষ থেকে আরো কয়েকটি ডায়ালাইসিস মেশিন শীঘ্রই প্রদানের আশ্বাস দেন তিনি।

হাসপাতালের নবনির্মিত ক্যান্সার ইউনিট প্রসঙ্গে তিনি বলেন, আমার মনে হয়েছে এটি দেশের বাইরের কোনো হাসপাতাল। মা ও শিশু হাসপাতাল এখন দেশের অন্যতম বিশাল একটি বেসরকারি হাসপাতাল। স্বাস্থ্য সেবায় এই প্রতিষ্ঠান নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তিনি হাসপাতালের নার্সদের দক্ষ নার্স হিসেবে গড়ে তোলার জন্য তাদেরকে যুগোপযোগী প্রশিক্ষণ প্রদানের আহবান জানান। বিশেষ করে তাদের ইংরেজি ভাষা ও জাপানি ভাষা শিক্ষা এবং কেয়ারগিভার ট্রেনিং প্রদানের আহ্বান জানান। এ ধরনের প্রশিক্ষণপ্রাপ্ত নার্সদের বিদেশে বিশেষ করে জাপানে প্রচুর চাহিদা রয়েছে। তিনি এ ব্যাপারে জাইকার সাথে হাসপাতালের কিভাবে যৌথভাবে কাজ করা যায় তার চেষ্টা করবেন মর্মে সভাকে অবহিত করেন। তিনি দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেককে তার মায়ের নামে ক্যানসার হাসপাতালে একটি ফ্লোর করে দেয়ার জন্য ধন্যবাদ জানান।

বিশেষ অতিথি এম এ মালেক বলেন, যে–কোনো ভালো কাজের উদ্যোগ কাউকে না কাউকে নিতে হয়। আমরা চট্টগ্রামবাসীর জন্য ক্যান্সার হাসপাতালের কার্যক্রম শুরু করে দিয়েছি। পরবর্তী প্রজন্ম এটিকে এগিয়ে নিয়ে যাবে এবং এটি শেষ করবে। একদিন এই ক্যান্সার হাসপাতাল বাংলাদেশের শ্রেষ্ঠ হাসপাতালে রূপ লাভ করবে। তিনি নার্সদের আন্তর্জাতিকভাবে কাজ করার জন্য দক্ষ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, যুগের সাথে তাল মিলিয়ে আপনাদের চলতে হবে এবং সে অনুযায়ী নিজেদের তৈরি করতে হবে। রোগীদের সাথে মানবিক আচরণ করার জন্য নার্সদের প্রতি অনুরোধ জানান তিনি।

You Might Also Like

মৌলভীবাজারের ট্রাক-বাস সংঘর্ষে ৩৫০ মুরগির মৃত্যু

প্রায় ১৮ ঘন্টা বিদ্যুৎ বিহীন মৌলভীবাজার শহর

বীরগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন

শ্রীমঙ্গলে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু

উচ্ছেদের পরও নিয়ন্ত্রণহীন দখল: গুলিস্তানে ফের সড়ক-ফুটপাত দখলে হকারদের দাপট

Share This Article
Facebook Twitter Email Print
Previous Article রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার ছাত্র আন্দোলনের নতুন কমিটি ঘোষণা
Next Article কাকরাইল এলাকায় ককটেল বিস্ফোরণ
Leave a comment

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Follow US
© ২০২৫ , বাংলাদেশ নিউজ টুডে।
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
Welcome Back!

Sign in to your account

Lost your password?