সোহাগ মিয়া, মাধবপুর প্রতিনিধিঃ
মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের শাহজিবাজার এলাকায় অভিযান চালিয়ে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে মাধবপুর আর্মি ক্যাম্পের সৈনিকরা।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকাল ৩টা ৩০ মিনিটে পরিচালিত এই অভিযানে গ্রেপ্তার হয় মো. শাকিল মিয়া (২৮)। সে শাহজিবাজারের বেনু মিয়ার ছেলে।
গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ছিনতাইকৃত একটি স্মার্টফোন উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে শাহজিবাজার ও আশপাশের এলাকায় একাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটে। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও অসন্তোষ বাড়তে থাকে। এমন পরিস্থিতিতে আর্মি ক্যাম্পের এ দ্রুত অভিযান এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে।
অভিযান শেষে গ্রেপ্তারকৃত শাকিল মিয়া এবং উদ্ধারকৃত স্মার্টফোনটি মাধবপুর থানার সাব-ইন্সপেক্টর (এসআই) পনুয়েলের কাছে হস্তান্তর করা হয়।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ উল্যা জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা গ্রহণসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।
আর্মি ক্যাম্পের অভিযানে ছিনতাইকারী গ্রেপ্তার, উদ্ধার স্মার্টফোন
Leave a comment