বেনাপোল প্রতিনিধি
“অতন্দ্র প্রহরা আর দৃঢ় অঙ্গীকারে দেশের সুরক্ষায় কাস্টমস ” এই শ্লোগান নিয়ে বেনাপোলে পালিত হয়েছে আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২৬।
বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমানের সভাপতিত্বে বেনাপোল কাস্টমস হাউসের অডিটোরিয়ামে কাস্টমস দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ( কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জি এম আবুল কালাম কায়কোবাদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ মাসুদ রানা, কর কমিশনার,কর অঞ্চল, যশোর, আবদুল হাকিম, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট,যশোর,আলহাজ্ব শামসুর রহমান, সভাপতি বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন । অনুষ্টান সঞ্চালনা করেন সাইদ আহমেদ রুবেল,যুগ্ন কমিশনার বেনাপোল কাস্টমস হাউস।
উক্ত অনুষ্ঠানে বেনাপোল স্থল বন্দর ও সরকারি / বেসরকারি ব্যাংকের কর্মকর্তা, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।