নিজস্ব প্রতিবেদকঃ
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে শেষ সাক্ষাৎ শেষে তিনি বিদায় নেন। এ সময় তিনি কিছুটা আবেগাপ্লুত হয়ে পড়েন।
মন্ত্রণালয়ের সচিব আসাদ আল সিয়ামসহ অন্যান্য কর্মকর্তা তাকে বিদায় জানান। বিদায় সময়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, “আমি পুরোনো জীবনে ফিরে যাব। কিছু লেখালেখি করব। সেই সুবাদে আবারও আপনাদের সঙ্গে কথাবার্তা হতে পারে।”
তিনি আরও উল্লেখ করেন, “ভালোমন্দ মিলিয়ে দেড় বছর কেটে গেল।” এরপর মন্ত্রণালয় ছাড়ার আগে তিনি কর্মকর্তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।