স্বাধীনতার ঘ্রাণ
— আব্দুল হামিদ সরকার
বাংলাদেশের ছেলে আমি
পলিমাটিতে গড়া,
সন্ধ্যা হলে পাখি ফেরে
আকাশ ভরা তারা।
দীঘির জলে শাপলা ফোটে
মেঘনা নদীর ঢেউ,
চড়া দামে কেনা বাংলা
দান করেনি কেউ।
পিচঢালা ঐ রাজপথে
রক্ত দিলাম ঢেলে,
বর্ণমালার পুঁথি হাতে
খোকা চোখ মেলে।
যে চোখেতে স্বপ্ন ছিলো
লাল সবুজের নিশান,
চেতনার বহ্নি শিখায়
গান গায় যে কৃষাণ।
ত্যাগের নদীতে প্লাবন এলো
ঝরলো কোটি প্রাণ,
মুক্ত হাওয়ায় ওড়ে পাখি
স্বাধীনতার ঘ্রাণ