By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Reading: নওগাঁর বদলগাছীতে পারিবারিক কলহে শ্বশুরকে হত্যা,গ্রেফতার ২
Share
Notification Show More
Font ResizerAa
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Font ResizerAa
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
রাজশাহী বিভাগসারাদেশ

নওগাঁর বদলগাছীতে পারিবারিক কলহে শ্বশুরকে হত্যা,গ্রেফতার ২

নিউজ ডেস্ক
Last updated: এপ্রিল 2, 2026 11:08 অপরাহ্ন
নিউজ ডেস্ক 3 সপ্তাহ ago
Share
SHARE

মোকছেদুল ইসলাম
স্টাফ রিপোর্টার (নওগাঁ)

নওগাঁর বদলগাছী উপজেলায় পারিবারিক কলহের জেরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করেছে।

জানা যায়, বদলগাছী থানার বালুভরা ইউনিয়নের গাবনা গুদাইল গ্রামের বাসিন্দা গৌর চন্দ্র (৪৫), পিতা- ওমিনি চন্দ্র, সাং আধাইপুর উপরপাড়া, তার মেয়ে রাখি রানীর বিয়ে প্রায় ৬/৭ বছর পূর্বে একই এলাকার উত্তম কুমারের সাথে দেন। রাখি তার স্বামীর বাড়িতে বসবাস করলেও তার স্বামী ঢাকায় কর্মরত।

অভিযোগ রয়েছে, রাখির শ্বশুর তশুরাম (৭০), ভাশুর উৎপল (৪২), ননদ পুষ্পা রানী (২৫) ও মনা রানী (৪০)সহ পরিবারের অন্যান্য সদস্যরা দীর্ঘদিন ধরে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল।
গত ১ এপ্রিল ২০২৬ তারিখে রাখিকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয় এবং সারারাত তাকে ঘরে ঢুকতে দেওয়া হয়নি। এ খবর পেয়ে ২ এপ্রিল দুপুর সাড়ে ১২টার দিকে রাখির বাবা গৌর চন্দ্র, ছেলে পলাশসহ ৪/৫ জন ঘটনাস্থলে গিয়ে বিষয়টি পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা করেন।

এ সময় অভিযুক্তরা উত্তেজিত হয়ে গৌর চন্দ্রসহ তার পরিবারের সদস্যদের উপর হামলা চালায়। একপর্যায়ে গৌর চন্দ্র প্রাণ বাঁচাতে দৌড়ে পাশের মানিকের বাড়িতে আশ্রয় নিতে গেলে উৎপল ক্রিকেট ব্যাট দিয়ে তার মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গৌর চন্দ্রের ছেলে পলাশও আহত হয়েছেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ সুপারের নির্দেশনায় বদলগাছী থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে মনা রানী (৪০) ও পুষ্পা রানী (২৫)কে গ্রেফতার করে।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

You Might Also Like

মৌলভীবাজারের ট্রাক-বাস সংঘর্ষে ৩৫০ মুরগির মৃত্যু

প্রায় ১৮ ঘন্টা বিদ্যুৎ বিহীন মৌলভীবাজার শহর

বীরগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন

শ্রীমঙ্গলে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু

উচ্ছেদের পরও নিয়ন্ত্রণহীন দখল: গুলিস্তানে ফের সড়ক-ফুটপাত দখলে হকারদের দাপট

Share This Article
Facebook Twitter Email Print
Previous Article রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
Next Article অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশের কোনগুলো থাকছে, কোনগুলো বাদ?
Leave a comment

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Follow US
© ২০২৫ , বাংলাদেশ নিউজ টুডে।
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
Welcome Back!

Sign in to your account

Lost your password?