রংপুর ব্যুরোঃ
রংপুরের বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপিত হচ্ছে। আজ মঙ্গলবার সকালে রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় উৎসব।
আজ মঙ্গলবার দুপুরে ঢাক-ঢোল, লাঙ্গল- জোয়াল,পালকিসহ দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা হয় শোভযাত্রায় রংপুরের সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়।
এছাড়া বিভিন্ন সংগঠনের উদ্যোগে দিনব্যাপী সাংষ্কৃতিক উৎসবসহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করা হচ্ছে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, রংপুর জেলা প্রশাসক রুহুল আমীন , রংপুর পুলিশ সুপার, রংপুর জেলা পরিষদ প্রশাসক, রংপুর সিটি কর্পোরেশন প্রশাসক সকল কর্মকর্তা ও শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।
এদিকে,পীরগাছায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে।
শোভযাত্রায় পীরগাছার সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পীরগাছা উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ বসাক,উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ডালেজ,সহ সকল কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।