বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে নেত্রকোনার মদন উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বের করা হয় এক বর্ণিল বৈশাখী শোভাযাত্রা।
মঙ্গলবার সকালে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঐতিহ্যবাহী পোশাকে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মদন উপজেলা চত্তরে মুক্ত মঞ্চে এক সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রী, সহকারী কমিশনার ভুমি শাওলিন নাহার, মদন উপজেলা বিএনপি সভাপতি নুরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক মদন উপজেলা বিএনপি ও রফিকুল ইসলাম আকন্দ মদন উপজেলা বিএনপি, সিনিয়র সহ-সভাপতি ও কাইটাইল ইউপি চেয়ারম্যান আবু তাহের আজাদ, কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান মিজান মদন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসনাত জামান, উপজেলা বিএনপি যুগ্ন সাধারণ সম্পাদক সাইফ আহম্মদ সেকুল,তিয়শ্রী ইউপি চেয়ারম্যান মজিবুর মাস্টার, ফতেপুর ইউপি চেয়ারম্যান সামিউল হায়দার শফি ও স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা লাল-সাদা পোশাকে সজ্জিত হয়ে বৈশাখের ঐতিহ্য তুলে ধরেন। ব্যানার, ফেস্টুন ও নানা রঙের মুখোশ শোভাযাত্রাকে করে তোলে আরও প্রাণবন্ত।
উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ খেলা ও আলোচনা সভারও আয়োজন করা হয়। আয়োজকরা জানান, বাঙালির হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ ধরনের আয়োজন করা হয়েছে।
উৎসবমুখর পরিবেশে নববর্ষকে বরণ করে নিতে পেরে আনন্দ প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।