By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Reading: বর্ডার পার হয়ে ভারতে গেল ২০০ গরু, জানেনা বিজিবি
Share
Notification Show More
Font ResizerAa
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Font ResizerAa
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
রাজশাহী বিভাগসারাদেশ

বর্ডার পার হয়ে ভারতে গেল ২০০ গরু, জানেনা বিজিবি

নিউজ ডেস্ক
Last updated: এপ্রিল 19, 2026 10:07 অপরাহ্ন
নিউজ ডেস্ক 2 ঘন্টা ago
Share
SHARE

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীর সীমান্ত এলাকা চরখানপুরের ৬০ বিঘা চরে একদল রাখাল ২ শতাধিক গরু চরাচ্ছিল মাঠে, গরুগুলো ঘাস খেতে খেতে ভারতীয় সীমানায় ঢুকে পড়ে, যখন গরুগুলো ভারতীয় সীমান্তের অনেক ভেতরে ঢুকে পড়ে, তখন ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) দেখতে পেয়ে ছবি তোলেন, এরপর খবর পাঠান বাংলাদেশের সীমান্ত রক্ষী (বিজিবি) বাহিনী’র কাছে। খবর পেয়ে চরখানপুর ক্যাম্পের ইনচার্জ তড়িঘড়ি করে গরুগুলোকে বাংলাদেশের সীমানায় ফিরিয়ে আনেন। ব্যবস্থা নেন ঐ কৃষকদের বিরুদ্ধে, তাদের কাছ থেকে জরিমানা আদায় করেন খোয়াড়ের নামে। খোয়াড় মালিককে পরের দিন জানানো হয়।

গত বুধবার (১৫ এপ্রিল) রাজশাহী নগরীর অদূরে পদ্মা নদীর ওপারে চরখানপুর বিজিবি ক্যাম্পের বিরুদ্ধে এরকম-ই দায়িত্বহীনতার অভিযোগ ওঠে ।

শুক্রবার (১৭ এপ্রিল) সেখানে গণমাধ্যম কর্মীরা উপস্থিত হলে স্থানীয়রা ঘটনার সত্যতা জানান। তারা জানান, গ্রামের অধিকাংশ মানুষ কৃষি নির্ভর। প্রতিটি বাড়ীতেই রয়েছে ৫ থেকে শুরু করে ১০০ টি পর্যন্ত গরু। চরের জমিতে দিনভর গরুগুলো চরে বেড়ায় ; রাজশাহী শহরের প্রায় ৭০ ভাগ দুধের চাহিদা মেটে এই গ্রাম থেকেই।

তারা বলেন, চরের নিরাপত্তাহীন আর নাগরিক সুবিধা বঞ্চিত মানুষগুলো অসহায় জীবন-যাপন করে। এরপরও নানা অযুহাতে তাদের ওপর চলে বিজিবি সদস্যদের নানা নির্যাতন। বিজিবি সদস্যরা নানা ওছিলায় টাকা তোলে আমাদের কাছ থেকে। গত পরশুও গ্রামের একদল রাখাল না বুঝে সীমান্ত পার হয়ে গেলে, তাদের ওপর চালানো হয় নির্যাতন, তোলা হয় গরু প্রতি ১০০ টাকা করে।

এঘটনায় ভুক্তভোগী গরুর মালিক মেরাজুল, সিজান, চনা, হুমা, আনারুল ও আজিম-সহ কয়েকজন জানান, তারা সাধারণ কৃষক, সীমান্তের নিয়ম-কানুন তেমন বুঝেন না। কিন্তু বিজিবির উচিত ছিল আগে থেকে আমাদের সতর্ক করা। অথচ তারা তা করেননি, বরং পরে গরু ধরে জরিমানা করেছে। শুধু গরু ধরেই ক্ষ্যান্ত হয়নি, তাদের (গরু মালিক) থেকে মোটা অংকের টাকাও নিয়েছে বিজিবি।

এদিকে গরুর মালিকদের দাবি, তারা সরাসরি বিজিবির সদস্যদের হাতেই টাকা দিয়েছেন। কিন্তু বিজিবির পক্ষ থেকে বলা হচ্ছে, টাকা খোয়াড়ের ইজারাদারের কাছে গেছে, যা নিয়ে তৈরি হয়েছে নতুন প্রশ্ন।

খোযাড়ের মালিক সাজ্জাদ হোসেন জানান, আমি ঘটনাস্থলে ছিলাম না, ওদের টাকাও তুলিনি, গ্রামের লোকজন হিসাব করে আমাকে ১২ হাজার ৩০০ টাকা দিয়েছে।

সূত্র বলছে, ১৫ তারিখের ঘটনা হলেও সেটি গড়িয়ে পরদিন ১৬ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে গরুগুলোর মধ্যে অন্তত ১৮০টির বিপরীতে মোট প্রায় ২০ হাজার টাকা জরিমানা নেওয়া হয়েছে। তবে বিজিবি বলছে ১২০ টি গরুর জরিমানা ১২ হাজার টাকা নেওয়া হয়েছে। যা ৮ হাজার টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে।

ক্যাম্পের ইনচার্জ সুবেদার সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন। নিয়ম অনুযায়ী সব করা হয়েছে। উর্ধতন কর্তৃপক্ষরা বিষয়টি জানেন বলেও জানান তিনি। শুক্রবার জরিমানার বিষয়টি খাতায় এন্ট্রি করা হয়েছে। ঘটনা বুধবারের এন্ট্রি শুক্রবারে কেন প্রশ্ন করলে তিনি কোন উত্তর দেননি।

স্থানীয়ের মাঝে প্রশ্ন উঠেছে সীমান্তে নিয়মিত টহল ও নজরদারির দায়িত্বে থাকা বিজিবি কেন আগে থেকে বিষয়টি জানতে পারেনি ? কেন বিএসএফ জানানোর পর তাদের তৎপরতা দেখা গেল ? যদি গরুর জায়গায় পাচারকারিরা মাদক ও অস্ত্র নিয়ে বাংলাদেশে প্রবেশ করতো তাহলে তারা কি করতেন ? আবার ঘটনা ঘটছে ১৫ তারিখ দুপুরে, জরিমানা নিলেন ১৬ তারিখে। ঘটনাটি মিডিয়ার নজরে আসলে ১৭ তারিখ বিকালে সরকারিভাবে ঘটনাটি রেকর্ডভুক্ত করা হয়। বিষয়টি বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

You Might Also Like

রংপুরে সন্তানের মিথ্যা মামলা থেকে নিঃস্বার্থ মুক্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন

যমুনার উত্তোলিত ১২ কোটি টাকার সরকারি বালু লুটের মহোৎসব

রূপগঞ্জে গনসংযোগ করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড: মাহফুজুর রহমান হুমায়ুন

সুন্দরবনে বাঘের তাড়া খেয়ে লোকালয়ে চিত্রল হরিণ, উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত

সাতক্ষীরার কালীগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালিত

Share This Article
Facebook Twitter Email Print
Previous Article যমুনার উত্তোলিত ১২ কোটি টাকার সরকারি বালু লুটের মহোৎসব
Next Article রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন
Leave a comment

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Follow US
© ২০২৫ , বাংলাদেশ নিউজ টুডে।
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
Welcome Back!

Sign in to your account

Lost your password?