পুনম শাহরীয়ার ঋতু নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈরে বাৎসরিক ছুটির টাকার দাবিতে কর্মবিরতি রেখে বিক্ষোভ ও কারখানায় ভাংচুর করেছে আহসান কম্পোজিট কারখানার শ্রমিকরা| এসময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে| এতে ওই কারখানার ৯ কর্মকর্তা, পুলিশ ও শ্রমিকসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন|পরে আহতদের উদ্ধার করে উপজেলার বিভিন্ন হাসপতালে ভর্তি করা হয়|
গতকাল মঙ্গলবার সকালে উপজেলার পল্লীবিদ্যুৎ দীঘির পাড় এলাকায় এ ঘটনা ঘটে|
কারখানা ও পুলিশ সূত্র জানায় সোমবার কারখানায় শ্রমিকদের মধ্যে বাৎসরিক ছুটির টাকার শ্লিপ বিতরন করা হলে| এতে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে শতভাগ বাৎসরিক ছুটির টাকার পরিশোধের দাবি এনে সকালে আটটার দিকে কর্মবিরতি রেখে বিক্ষোভ করতে থাকে শ্রমিকরা | এসময় কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে কথা বলতে চাইলে ক্ষিপ্ত হয়ে কারখানার অফিস কক্ষ ভাঙচুর করে| এতে অফিসের থাই জানান,দড়জা, টেবিল সহ কয়েকটি কম্পিউটার ও ল্যাপটপ ভাংচুর করে বিক্ষোপ্ত শ্রমিকরা| এসময় অফিস কক্ষে থাকা কারখানার প্রোডাকশন ম্যানেজার মাজহারুল ইসলাম, সহকারী প্রোডাকশন ম্যানেজার নুরন নবী ও আলতাফ হোসেনসহ ৯ কর্মকর্তা গুরুতর আহত হন| পরে খবর পেয়ে ঘটনাস্থলে শিল্প পুলিশ আসলে তাদেরকে লক্ষ্য ইট পাটকেল ছুড়ে শ্রমিকরা| এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে| এসময় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এতে বেশ কিছু নারী শ্রমিকসহ আহত হয়|পরে খবর ঘটনাস্থলে আরো শিল্প পুলিশ ও র্যাব সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে| এ ঘটনায় কয়েকজন পুলিশ সদস্যকে আহত অবস্থায় উদ্ধার করে পুলিশের এ্যা¤^ুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়|
কারখানার এডমিন কর্মকর্তা জামাল হোসেন জানায় শ্রমিকরা সকালে বাৎসরিক ছুটির টাকার দাবিতে হটাৎ কর্মবিরতি রেখে আন্দোলন করে| শ্রমিকদের বুঝিয়ে কাজে যোগদান করতে বললে তারা আরো চড়াও হয়ে অফিস কক্ষ ভাংচুর করে| এসময় অফিস কক্ষের কয়েকটি কম্পিউটার, ল্যাপটপ, ও থাই গ্লাশ ভাংচুর করে বাধা দিতে গেলে তারা আমাদের ৯ কর্মকর্তাকে রড দিয়ে পিটিয়ে আহত করে|
শিল্প পুলিশের ওসি মোরশেদ জামান জানান শ্রমিকরা সকালে থেকেই আন্দোলন করছে| কয়েকবার শ্রমিকদের সঙ্গে কথা বলতে চাইলে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে পরে পুলিশের সংখ্যা বাড়ানো হয়| আমাদের কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে|