রংপুর ব্যুরোঃ
রংপুর নগরীর শাপলা সিনেমা হলের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে কর্তৃপক্ষ। সম্প্রতি শাপলা সিনেমা হলে অনৈতিক কার্যকলাপের অভিযোগ উঠেছে, তা ভিত্তিহীন দাবী করে সংবাদ সম্মেলন করেন প্রতিষ্ঠানটির পরিচালক।
আজ মঙ্গলবার বিকেলে হল প্রাঙ্গনে সংবাদ সম্মেলন করেন,সিনেমা হলের পরিচালক কামাল হোসেন। সংবাদ সম্মেলন শেষে তিনি সাংবাদিকদের জানান,দীর্ঘদিন ধরে রংপুর নগরীতে শাপলা সিনেমা হল সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছে।
তিনি আরো বলেন,ঐতিহ্যবাহী শাপলা সিনেমা হল পরিচালনা করলেও, সম্প্রতি সময়ে এরকম একটি ঘটনা ন্যাক্কারজনক। তাই প্রকৃত ঘটনার উন্মুক্তের দাবী তার। এসময় তিনি দাবী করেন,হলের ভিতর অনৈতিক কর্মকান্ড হবার মত কোন পরিবেশ তৈরি করেননি তারা। এরপরও তাদের নিয়ে মিথ্যাচার করা হচ্ছে।
গত ১৯ এপ্রিল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ শাপলা হলে সিনেমা দেখতে আসা ৩৫ শিক্ষার্থীকে আটক করে সাংবাদিকদের জানায় হলের তৃতীয় তলায় ছোট ছোট কক্ষে বিছানা রয়েছে এবং সেখানে অসামাজিক কর্মকান্ড হয়। প্রকৃত পক্ষে তৃতীয় তলায় ভিআইপিদের সিনেমা দেখার কেবিন রয়েছে, সেখানে কোন বিছানা নেই। দুটি কেবিনে ৩৫ জনের থাকাও সম্ভব নয়। সাংবাদিকদের প্রকৃত চিত্র দেখতে তৃতীয় তলা পরিদর্শনের আহ্বান জানান তিনি।
এ ব্যাপারে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী জানান,যেখানেই অসামাজিক কার্যকলাপ পরিচালিত হবে। সেখানেই ডিবি পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য,গত ১৯ এপ্রিল শাপলা সিনেমা হল থেকে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে ৩৭ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে ১৯ জন মেয়ে এবং ১৬ জন ছেলে। যারা সবাই বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী এবং বাকী ২ জন সিনেমা হলের কর্মচারী ছিলেন।