By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Reading: সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন জমা সংসদে শক্তিশালী ও কার্যকর ভূমিকার প্রত্যাশা
Share
Notification Show More
Font ResizerAa
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Font ResizerAa
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
জাতীয়রাজনীতিশীর্ষ সংবাদ

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন জমা সংসদে শক্তিশালী ও কার্যকর ভূমিকার প্রত্যাশা

prince mahmud
Last updated: এপ্রিল 21, 2026 6:43 অপরাহ্ন
prince mahmud 2 ঘন্টা ago
Share
SHARE

নিজস্ব প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীরা আজ মনোনয়নপত্র জমা দিয়েছেন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে সকাল থেকে দুপুর পর্যন্ত উৎসবমুখর পরিবেশে এ কার্যক্রম সম্পন্ন হয়।

বিএনপির মনোনীত ৩৬ জন নারী প্রার্থীর পাশাপাশি ১১ দলীয় জোটের প্রার্থীরাও একই সময়ে তাদের মনোনয়নপত্র দাখিল করেন। রাজনৈতিক কর্মী-সমর্থকদের উপস্থিতিতে ইসি ভবন এলাকায় ছিল প্রাণবন্ত ও উৎসবের আমেজ।

মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সেলিমা রহমান বলেন, এবারের মনোনয়ন প্রক্রিয়া অত্যন্ত পরিকল্পিত ও ভারসাম্যপূর্ণ। প্রবীণ ও নবীন নেতৃত্বের সমন্বয়ে গঠিত এই দল সংসদে কার্যকর ও শক্তিশালী ভূমিকা রাখতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর পর গঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও সমৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই সংসদে অংশগ্রহণের সুযোগ পেয়ে বিএনপি নিজেদের ধন্য মনে করছে বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা বলেন, বিএনপির মনোনয়নপ্রাপ্ত অধিকাংশ নারী নেত্রীই দীর্ঘদিনের রাজপথের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে উঠে এসেছেন। একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই এই নির্বাচন ও মনোনয়ন সম্পন্ন হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আশা প্রকাশ করে বলেন, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন এবং দেশ পরিচালনায় সরকারপ্রধানের সঙ্গে সমন্বয় রেখে তারা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।

জাতীয় সংসদের সংরক্ষিত ৫০টি নারী আসনের মধ্যে ৩৬টি বিএনপি, ১৩টি জামায়াত নেতৃত্বাধীন জোট এবং ১টি স্বতন্ত্র সদস্যদের জন্য নির্ধারিত রয়েছে।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ২১ এপ্রিল ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মনোনয়ন যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে ২২ ও ২৩ এপ্রিল, আপিল গ্রহণ ২৬ এপ্রিল, নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, রাজনৈতিক দলগুলো প্রাপ্ত আসনের বিপরীতে সমান সংখ্যক প্রার্থী মনোনয়ন দিলে সংরক্ষিত নারী আসনে ভোটগ্রহণের প্রয়োজন হয় না। অতীতেও এ আসনগুলোতে সরাসরি নির্বাচন হওয়ার নজির নেই।

You Might Also Like

সংসদ কক্ষে ‘খাওয়ার দৃশ্য’-স্পিকারের কড়া মন্তব্যে থমকে গেল অধিবেশন

ব্যাংক ঋণ নির্ভরতা কমাতে সরকারের পদক্ষেপ, পাচারকৃত অর্থ ফেরাতে জোর তৎপরতা: অর্থমন্ত্রী

জ্বালানি তেলে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-ই বাজার অস্থিরতার কারণ: তথ্য উপদেষ্টা

চলতি বছরেই আসছে ইলেকট্রিক ভেহিকেল শিল্প উন্নয়ন নীতিমালা

দুই দশক পর পৈতৃক ভিটায় ফেরা: জিয়াবাড়িতে তারেক রহমানকে ঘিরে আবেগের জোয়ার

Share This Article
Facebook Twitter Email Print
Previous Article জ্বালানি তেলে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-ই বাজার অস্থিরতার কারণ: তথ্য উপদেষ্টা
Next Article কাজিপুরে নারী উদ্যোক্তা উন্নয়নে এডভোকেসি সভা অনুষ্ঠিত
Leave a comment

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Follow US
© ২০২৫ , বাংলাদেশ নিউজ টুডে।
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
Welcome Back!

Sign in to your account

Lost your password?