নিউজ ডেস্কঃ
ইরানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতে ব্যবহৃত হতে পারে এমন রাসায়নিক পাঠানোর অভিযোগে চীনের বিরুদ্ধে গুরুতর মন্তব্য করেছেন মার্কিন সিনেটর রিক স্কট।
বুধবার (২২ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানায় সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান চলমান থাকার সময় চীন ইরানের উদ্দেশ্যে এমন রাসায়নিক পাঠাচ্ছিল, যা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নির্মাণে ব্যবহৃত হতে পারে।
রিক স্কটের ভাষায়, “চীন ধরা পড়েছে। তারা ইরানকে এমন উপাদান দিতে যাচ্ছিল, যা ক্ষেপণাস্ত্র তৈরিতে ব্যবহারযোগ্য।”
তিনি আরও দাবি করেন, “চীন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য একটি বড় হুমকি।”