রাজধানীর কামরাঙ্গীচর থানার টেকের হাট এলাকায় কাপড়ের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ১১টা ১০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার শাহজাহান।
তিনি বলেন, একটি কাপড়ের গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।
তবে আগুনের সূত্রপাত নিয়ে এখনো কোনো কিছু জানা যায়নি। এছাড়া হতাহতের কোনো তথ্যও এখন পর্যন্ত পাওয়া যায়নি।