বরিশাল অফিসঃ
আসন্ন শারদীয় দুর্গাপূজা ও মা ইলিশ সংরক্ষণে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বলে মন্তব্য করছে জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। পাশাপাশি নতুন বরিশাল গড়ার প্রত্যয় নিয়ে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান বরিশাল জেলার নবাগত জেলা প্রশাসক।
৪ অক্টোবর শুক্রবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন হিজলা এর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বরিশাল জেলার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন এর সাথে উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুধীজন ও বিভিন্ন প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিজলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন। দুপুর ১২ টার দিকে মুলাদী উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বরিশাল জেলার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন এর সাথে উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুধীজন ও বিভিন্ন প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার বরিশাল মোহাম্মদ বেলায়েত হোসেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুলাদী মোঃ নিজাম উদ্দিন। এক আলোচনায় অতিথিরা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন। বিকাল ৪ টায় গৌরনদী উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বরিশাল জেলার নবাগত জেলা প্রশাসক এর সাথে উপজেলার সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান। মতবিনিময় সভায় অতিথিরা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন।