মোঃ ইমরান হোসেন
মাগুরা প্রতিনিধি :
মাগুরা জেলার নবাগত জেলা প্রশাসক মো: অহিদুল ইসলাম মাগুরা প্রেসক্লাবের মূল ধারার প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন।
শনিবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপস্থিত গনমাধ্যম কর্মীদের সাথে পরিচয় পর্ব শেষে জেলার সার্বিক উন্নয়ন, সমস্যা, সমাধান এবং নানা পরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা করেন জেলা প্রশাসক।
এ সময় তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে পানি নিষ্কাশন সহ শহরের পানি নিষ্কাশন ড্রেন গুলি সংস্কার করার জন্য ব্যবস্থা নেওয়ার কথা জানান। এবং প্রশাসন এবং সাংবাদিকদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।
সভায় জেলার প্রস্তাবিত মেডিকেল কলেজের বন্ধ কার্যক্রম পর্যালোচনাসহ স্বাস্থ্য, শিক্ষা, যানজট নিরসন, জেলায় আত্মহত্যা প্রবণতা বেড়ে যাওয়ায় সচেতনতামূলক প্রচার সহ নানা দিক নিয়ে সাংবাদিকদের সাথে দীর্ঘ সময় আলোচনা হয়। এবং সাংবাদিকদের সংবাদ সংগ্রহের স্বার্থে তথ্য দেওয়ার বিষয় সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন জেলা প্রশাসক।
এ সময় বক্তব্য রাখেন, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সভাপতি সাইদুর রহমান, সিনিয়র সাংবাদিক শামীম আহমেদ খান, প্রথম আলোর কাজী আশিক রহমান, সময় টিভির শেখ ইলিয়াস মিঠুন, প্রমুখ ।