By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Reading: উলাশী খালপাড় এখন সাজসাজ রব, মানুষ অপেক্ষায় আছে তারেক রহমানের
Share
Notification Show More
Font ResizerAa
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Font ResizerAa
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
খুলনা বিভাগসারাদেশ

উলাশী খালপাড় এখন সাজসাজ রব, মানুষ অপেক্ষায় আছে তারেক রহমানের

নিউজ ডেস্ক
Last updated: এপ্রিল 24, 2026 3:28 পূর্বাহ্ন
নিউজ ডেস্ক 2 ঘন্টা ago
Share
SHARE

মনির হোসেন, বেনাপোর প্রতিনিধি :

দীর্ঘ ৫০ বছরের অবহেলা আর বঞ্চনা পেছনে ফেলে আবারও প্রাণ ফিরে পাচ্ছে শার্শার ঐতিহাসিক উলাশী ‘জিয়া খাল’। আগামী ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উলাশী আগমনকে কেন্দ্র করে স্থানীয় জনপদে বইছে উৎসবের আমেজ।

১৯৭৬ সালের পহেলা নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজ হাতে কোদাল দিয়ে মাটি কেটে যে বিপ্লবের সূচনা করেছিলেন, সেই খালের পাড়েই এখন চলছে সাজ সাজ রব। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে রক্ষণাবেক্ষণের অভাবে খালটি মৃতপ্রায় হয়ে পড়েছিল। এর বিরূপ প্রভাব পড়েছিল স্থানীয় কৃষিতে।

স্থানীয় কৃষক মনোয়ার হোসেন আক্ষেপ করে বলেন, আওয়ামী সরকার খালটি নিয়ে কোনো উদ্যোগ না নেওয়ায় সামান্য বৃষ্টিতে বা ভারতের উজান থেকে আসা পানিতে বাড়িঘর ডুবে যেত। খালটি ভরাট হওয়ায় বন্যার পানি নামতে পারত না।

যশোর সিটি কলেজের অনার্স পড়ুয়া ছাত্র ইমন জানান, খালটি খনন না করায় পানির অভাবে কৃষকরা সময়মতো ফসল ফলাতে পারছে না, যা এই অঞ্চলের গ্রামীণ অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে।

স্থানীয় শিক্ষক কামরুজ্জামান মনে করেন, এই খালটি পুনরায় চালু হলে কেবল কৃষি নয়, মৎস্য খাতেও বিপ্লব ঘটবে। তিনি বলেন, খালটি খনন হলে কৃষকরা যেমন সেচ সুবিধা পাবেন, তেমনি জেলেরা মাছ ধরে জীবিকা নির্বাহ করতে পারবেন। সামগ্রিকভাবে উলাশীর অর্থনৈতিক চেহারা বদলে যাবে।

আরেক শিক্ষক আজিজুল হক বলেন, এই খালের সাথে রয়েছে ২২টি বিলের সংযোগ। ভারত থেকে পানি আসলে এই খাল দিয়ে নেমে যায়। দীর্ঘদিন সংস্কার এর অভাবে এই এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। কারন ভারতে যখন পানির চাপ বেশী হয় তখন তাদের গেট খুলে পানি বাংলাদেশে ঢুকিয়ে দেয়।

তারেক রহমানের আগমন উপলক্ষে উলাশী এলাকায় ব্যাপক কর্মব্যস্ততা চলছে সরকারী বিভিন্ন দফতরের লোকজনের। খালের পাড়ের অবৈধ স্থাপনা সরিয়ে এলাকা পরিষ্কার করা হচ্ছে, সংস্কার করা হচ্ছে।

প্রধান মন্ত্রী তারেক জিয়া খাল কাটা উদ্বোধন শেষে খালপাড়ে জনসভায় ভাষন দিরেবন। জনসভার মঞ্চ তৈরির কাজ দ্রুত গতিতে এগুচ্ছে। খালের পাশের পুরাতন ঘরগুলো রং করা হচ্ছে এবং পাড় পাকাকরণের কাজ চলছে। খালের মাঝখানে পানি না থাকায় সেখানে দর্শকদের বসার জন্য বিশেষ ব্যবস্থা করা হচ্ছে। নিরাপত্তা জন্য সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলাকাটি পর্যবেক্ষণে রেখেছেন।

স্থানীয়রা বলেন, শহীদ জিয়ার হাতে গড়া এই খাল তারেক রহমানের হাত ধরে আবারও সচল হতে যাচ্ছে এটি আমাদের জন্য শুধু একটি রাজনৈতিক সফর নয়, বরং বাঁচার স্বপ্ন। তারেক রহমানের এই সফরের মধ্য দিয়ে উলাশী জিয়া খাল আবারও উত্তরসূরিদের হাত ধরে তার হারানো গৌরব ফিরে পাবে, এমনটাই প্রত্যাশা শার্শাবাসীর। #

You Might Also Like

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় মোবাইল ফোন জব্দ

কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত

ডুমুরিয়ায় এসিআই বীজ কোম্পানির বন্ধু ধানের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

সিরাজগঞ্জের বেলকুচিতে যানজট নিরসনে আঞ্চলিক সড়কে উচ্ছেদ অভিযান

 দিনাজপুরের বীরগঞ্জে সজিনা চাষ সম্প্রসারণে রোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন

Share This Article
Facebook Twitter Email Print
Previous Article  দিনাজপুরের বীরগঞ্জে সজিনা চাষ সম্প্রসারণে রোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন
Next Article সিরাজগঞ্জের বেলকুচিতে যানজট নিরসনে আঞ্চলিক সড়কে উচ্ছেদ অভিযান
Leave a comment

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Follow US
© ২০২৫ , বাংলাদেশ নিউজ টুডে।
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
Welcome Back!

Sign in to your account

Lost your password?