By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Reading: আজ মধ্যরাত থেকে ফের সাগরে জাল ফেলবেন জেলেরা
Share
Notification Show More
Font ResizerAa
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Font ResizerAa
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
বরিশাল বিভাগশীর্ষ সংবাদসারাদেশ

আজ মধ্যরাত থেকে ফের সাগরে জাল ফেলবেন জেলেরা

নিউজ ডেস্ক
Last updated: নভেম্বর 4, 2024 3:16 পূর্বাহ্ন
নিউজ ডেস্ক 1 বছর ago
Share
SHARE

মোঃ রেজাউল ইসলাম
বরগুনা জেলা প্রতিনিধি.

আজ (৩ নভেম্বর) মধ্যরাত থেকে নদী ও সাগরে মাছ শিকারে যাত্রা শুরু করবেন বরগুনা উপকূলের লক্ষাধিক জেলে। ইতোমধ্যে তারা ট্রলার-জাল-দড়ি গুছিয়ে বরফ ও জ্বালানি-রসদ প্রস্তুত করেছেন মাছ ধরতে যাওয়ার জন্য। ২২ দিন বেকার সময় অতিবাহিত করার পর সাগরে প্রচুর পরিমাণ ইলিশ পাওয়ার ব্যাপারে আশাবাদী জেলেরা। এদিকে, চালুর অপেক্ষায় দেশের দ্বিতীয় সর্ববৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র বরগুনার পাথরঘাটার বিএফডিসি ঘাট।রোববার সকালে পাথরঘাটার মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাটে গিয়ে দেখা যায়, জাল ও দড়ি গুছিয়ে প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। অনেক জেলে নাজমা আইস মিলের ঘাট থেকে ট্রলারে বরফ তুলছেন। বরফ নেওয়ার অপেক্ষায় রয়েছে অসংখ্য ট্রলার। বরফ নেওয়া শেষ হলে ট্রলারগুলো মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাটে নোঙর করে রাখা হচ্ছে।

নিষেধাজ্ঞায় মাছ ধরতে সহযোগিতা করছেন মৎস্য অধিদপ্তরের ট্রলারচালক! এফ বি এলাহী’ ট্রলারের মাঝি তরিকুল ইসলাম বলেন, ‘২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হবে মধ্যরাতে। আমরা তার আগেই জাল-দড়ি গুছিয়ে ট্রলার মেরামত করে নিয়েছি। বেকার সময়ে আমিসহ এই ট্রলারের ১৮ জেলে ধার দেনায় ডুবে গেছি। আশা করছি, ইলিশের পাশাপাশি বিভিন্ন ধরনের মাছ সমুদ্র থেকে ধরতে পারবো। মাছ বিক্রির টাকা দিয়ে ধার-দেনা পরিশোধ করতে পারবো। নাজমা আইস মিলের ঘাটে বরফ নিতে আসা ‘এফ বি রাফিয়া’ ট্রলারের মালিক ও মাঝি গোলাম হায়দার বলেন, ‘এখন শুধু সময়ের অপেক্ষা। এক ঘণ্টার মধ্যে আমার ট্রলারে বরফ লোড (তোলা) হবে। আমরা নোঙর করে থাকবো মাছের খাল এলাকায়। রাত ১২টা বাজতেই গভীর সাগরে মাছ শিকারের উদ্দ্যেশ্যে চলে যাবো। আশা করি, অনেক বেশি ইলিশ ধরা পড়বে জালে। এই ট্রলারের একাধিক জেলে বলেন, মাছ শিকার করে সংসার চলে। মাছ শিকার বন্ধ থাকলে আমাদের পরিবার অর্ধাহার-অনাহারে দিন কাটায়। নিষেধাজ্ঞার ২২ দিন অভাব অনটনের মধ্যে খারাপ অবস্থায় ছিলাম। অপর ট্রলারের মালিক এনামুল হোসাইন বলেন, ‘আমার তিনটি ট্রলারে ৫৪ জন জেলে। তারা গভীর সাগরে মাছ শিকার করেন। রাত ১২টায় তারা রওনা করবেন। তারা অন্তত ১৫ দিন পর ফিরবেন। তিনটি ট্রলারে জ্বালানিসহ ১২ লাখ ৮৬ হাজার টাকার রসদ কিনে দিয়েছি। চলতি ইলিশ মৌসুমে যতবার ট্রলার পাঠিয়েছি সাগরে প্রতিবার লোকসান হয়েছে। মৌসুমের শেষ সময়ে যদি মাছ পায়, তাহলে ঘাটতি কাটিয়ে উঠতে পারবো। বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা মো. মহসীন বলেন, ‘আমরা সর্বোচ্চ কঠোর অবস্থানে ছিলাম নিষেধাজ্ঞা সফল করতে। মা ইলিশ সঠিকভাবে ডিম ছাড়তে পেরেছে। স্থানীয় প্রশাসন, নৌ-বাহিনী ও কোস্টগার্ড তৎপর ছিল। জেলেরা এখন সাগর ও নদীতে যাবেন। আশা করছি, সাগর ও নদীতে তারা প্রচুর মাছ পাবেন। পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক লে. জিএম মাসুদ শিকদার বলেন, ‘ঘাট প্রস্তুত রেখেছি। মধ্যরাত থেকেই নদী ও মোহনায় মাছ শিকার করে জেলেরা ঘাটে নিয়ে আসবেন। আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

You Might Also Like

নতুন যুগের তথ্যচ্যালেঞ্জ মোকাবিলায় ইউনেস্কোর সহায়তা চাইলেন তথ্যমন্ত্রী

মাদক সেবনে বাধা দেওয়ায় অন্তঃসত্ত্বাকে নির্মম নির্যাতন, গর্ভস্থ শিশুর মৃত্যুর অভিযোগ

দেড় মাসের শিশুসন্তানসহ কারামুক্ত যুব মহিলা লীগ নেত্রী

রূপগঞ্জে পৃথক অভিযানে ইয়াবাসহ নারীসহ আটক ২

খেয়াঘাট ইজারা সিডিউল জমা নিয়ে নারায়ণগঞ্জে বিএনপি–এনসিপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ

TAGGED:সাগরে জাল
Share This Article
Facebook Twitter Email Print
Previous Article চাঁদপুরে শ্রমিক দলের কর্মী সমাবেশে : শেখ ফরিদ আহমেদ মানিক
Next Article বাবুগঞ্জে ‘স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা চিকিৎসা সেবা’ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে
Leave a comment

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Follow US
© ২০২৫ , বাংলাদেশ নিউজ টুডে।
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
Welcome Back!

Sign in to your account

Lost your password?