মাগুরা প্রতিনিধি:
মাগুরায় বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
আজ শনিবার (২ নভেম্বর) এ উপলক্ষে সকালে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে এ দিনে কর্মসূচী শুরু হয়। পরে জেলা সমবায় কার্যালয় থেকে বর্নাঢ্য র্যালি বের হয়ে জেলা প্রশাসক কার্যালয়ে যেয়ে শেষ হয়। সেখানে ‘সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ শীর্ষক আলোচান সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলা সমবায় অফিসার মো: ফরিদুল ইসলাম এর সভাপত্বিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহবুবুল হক । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা: মো: শামীম কবির।
আলোচান সভা শেষে গাভী পালন প্রকল্প আওতায় ১৯ জনের প্রত্যেকে ১ লক্ষ টাকার চেক বিতরণ ও সমবায় কার্যক্রমে ৮ জন উদ্যোক্তাকে পুরস্কৃত করা হয়।