মোঃ ইমরান হোসেন
মাগুরা প্রতিনিধি :
ঐতিহ্যবাহী মাগুরা প্রেসক্লাব উন্নয়নে বিশেষ অবদানের জন্য নতুন আরো তিন জন মাগুরার কৃতি সন্তান ও বিশিষ্ট চাটার্ড একাউন্টেন্ট কে আজীবন সদস্য পদ প্রদান করা হয়েছে। গত ৭ নভেম্বর মাগুরা প্রেসক্লাবে অনুষ্ঠিত কার্যনির্বাহী সভায় সর্বসম্মতি ক্রমে এ সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।
মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় ক্লাবের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম শফিক ক্লাবের উন্নয়নে আর্থিক ভাবে উল্লেখযোগ্য অবদান রাখায় তার অবদানের স্বীকৃতি স্বরূপ আজীবন সদস্য পদ প্রদানের প্রস্তাব উপাস্থাপন করেন।
সর্ব সম্মতিক্রমে দিপঙ্কর বিশ্বাস, এফসিএ চার্টার্ড একাউন্টেন্ট – কে মাগুরা প্রেসক্লাবের আজীবন সদস্য পদ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।
ইতিপূর্বে মাগুরা প্রেসক্লাব উন্নয়নে বিশেষ অবদানের জন্য কাজী সালিমুল হক পরিচালক জিকিউ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মীর নাসির হোসেন পরিচালক মীর গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আবদুল মুকদির চেয়ারম্যান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, মো: তৌহিদুজ্জামান ম্যানেজিং ডিরেক্টর রাধুগা হোল্ডিংস লিমিটেড, মোঃ মাসুদ পারভেজ আস্থা ট্রিপের স্বত্বাধিকারী, শরীফ আজিজুল হাসান ইম্পেরিয়াল রিয়েল এস্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, ড. আলী আফজাল কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, এর ৭ জন মাগুরার কৃতি সন্তান ও বিশিষ্ট শিল্পপতি কে আজীবন সদস্যপদ প্রদান করা হয়েছে।