By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Reading: ১৫ বছর পর উইন্ডিজে টেস্ট জয় বাংলাদেশের
Share
Notification Show More
Font ResizerAa
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Font ResizerAa
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
খেলা

১৫ বছর পর উইন্ডিজে টেস্ট জয় বাংলাদেশের

নিউজ ডেস্ক
Last updated: ডিসেম্বর 5, 2024 3:26 পূর্বাহ্ন
নিউজ ডেস্ক 1 বছর ago
Share
SHARE

তাইজুল ইসলামের ঘূর্ণিতে ক্যারিবিয়ানদের ১০১ রানে হারিয়ে দুই ম্যাচ টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষে করলো বাংলাদেশ। মিরাজ বাহিনীর দেয়া ২৮৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৮৫ রানেই গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস। এই জয়ে ১৫ বছর পর উইন্ডিজে সাদা পোশাকের ক্রিকেটে জয়ের আক্ষেপ মিটল লাল-সবুজের প্রতিনিধিদের।

হার দিয়ে উইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ শুরু করা বাংলাদেশের সামনে ছিল না জয়ের বিকল্প। অ্যান্টিগায় পিছিয়ে পড়লেও জ্যামাইকা টেস্টে ঠিকই পেরেছে মিরাজ বাহিনী। তাইজুলের ঘূর্ণিতে ১০১ রানে হারলো ক্যারীবিয়রা। সেই সাথে ঘুঁচলো ১৫ বছরের আক্ষেপ। এই জয়ে ১-১ সমতায় সিরিজ শেষ করলো বাংলাদেশ।

৫ উইকেটে ১৯৩ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। শুরুতেই আলজারি জোসেফের বলে ক্যাচ দিয়ে ফেরেন ১৪ রান করা তাইজুল। ততক্ষনে স্কোরবোর্ডে টাইগারদের সংগ্রহ ২০৭। পরের ওভারে শূন্য রানে মুমিনুল ফেরেন। ৮০ বলে টেস্টে নিজের তৃতীয় ফিফটি তুলে নেন আগের দিনের অপরাজিত ব্যাটার জাকের। দলীয় ২৪৬ রানে আরও দুই উইকেট হারায় বাংলাদেশ। শেষ দিকে ৯১ রান করে সাজঘরে ফেরেন জাকের। ইনিংস শেষ হয় ২৬৮ রানে।

স্বাগতিকদের জন্য লক্ষ্যটা ছিল ২৬৯ রান। এই লক্ষ্যে ব্যাট করতে নেমে পঞ্চম ওভারে তাইজুলের স্পিনে প্রথম উইকেট হারায় ক্যারিবীয়রা। মাত্র ৬ রান করেই সাজঘরে ফেরেন লুইস। এরপর কাসি কার্টিকে ১৪ রানে আউট করে জয়ের স্বপ্ন দেখান তাসকিন। তবে কেভাম হজ ও ক্রেইগ ব্রাফেটের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা ছিল উইন্ডিজের। ৪৩ রান করা ব্রাফেটকে আউট করার পর অর্ধশত করা হজকে সাজঘরে ফিরিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরায় তাইজুল।

এই দুই ব্যাটারের বিদায়ের পরে ধস নামে স্বাগতিক শিবিরে। নিয়মিত বিরতিতে পড়তে থাকে উইন্ডিজদের উইকেট। তাইজুলের ঘুর্ণির সামনে ভীত গড়তে পারেনি স্বাগতিক ব্যাটাররা। উইকেটের আসা-যাওয়ার মিছিলে প্রথম ইনিংসে শতক হাকানো গ্রেভস কিছুটা লড়াই করার চেষ্টা করলেও সেই পথে বড় বাধা হয়ে দাড়ায় তাসকিন। শেষ পর্যন্ত নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৮৫ রানে থামে ক্যারিবিয়ানদের ইনিংস। জয়োল্লাসে মেতে ওঠে টাইগাররা।

You Might Also Like

ইরানের বদলে ইতালিকে বিশ্বকাপে নেওয়ার কোনো পরিকল্পনা নেই ফিফার

একই দিনে বড় ধাক্কা বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ শিবিরে

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন সার্জ গ্যানাব্রি!

মোস্তাফিজের ফাইফার, নিউজিল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের সিরিজ জয়

নিউজিল্যান্ডকে ২৬৬ রানের টার্গেট দিলো বাংলাদেশ

TAGGED:বাংলাদেশ
Share This Article
Facebook Twitter Email Print
Previous Article যথাযোগ্য মর্যাদায় পালিত হলো মতলব মুক্ত দিবস
Next Article ‘ডেঞ্জার জোন’ ছবি নিয়ে বড়পর্দায় ফিরছেন বাপ্পি চৌধুরী
Leave a comment

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Follow US
© ২০২৫ , বাংলাদেশ নিউজ টুডে।
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
Welcome Back!

Sign in to your account

Lost your password?