বিনোদন ডেস্ক »
বাংলাদেশ নিউজ টুডে
বাপ্পী চৌধুরী অভিনীত সাইন্স ফিকশন ছবি ‘ডেঞ্জার জোন’-এর কথা মনে আছে? অর্ধ যুগের বেশী সময় আগে শুরু হয়েছিল এ ছবির শুটিং। তখন একটি ফার্স্টলুক প্রকাশের পর ছবিটি আলোচনায় আসে! এরপর নানা কারণে থেমে ছিল নির্মাণ কাজ।

তার আরো দুই বছর পর ২০১৯ সালে শেষ হয় ছবির শুটিং! অবশেষে বেলাল সানি পরিচালিত সেই ‘ডেঞ্জার জোন’ ছবিটি আলোর মুখ দেখতে চলেছে!
বেলাল সানি জানান, টাইম মিডিয়া ছবিটির স্বত্ব কিনে নিয়েছে। তাই নতুন উদ্যোমে ‘ডেঞ্জার জোন’ দর্শকের সামনে নিয়ে আসছি আমরা। আগামি ১৩ ডিসেম্বর দর্শক ছবিটি হলে গিয়ে দেখতে পারবেন।
‘ডেঞ্জার জোন’ হরর ও সাইন্স ফিকশন ঘরানার ছবি। ছবিতে পুরোমাত্রায় ভিএফএক্স-এর ব্যবহার দেখা যাবে বলেও দর্শকদের আশ্বস্ত করেন নির্মাতা।

বাপ্পী-জলি ‘ডেঞ্জার জোন’ ছবির মাধ্যমে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেন। ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করছেন ডিজে সোহেল, মেহেরিমা, সীমান্ত, শামীম, রাজু সরকার প্রমুখ।