By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Reading: ১৬ বছরে এই প্রথম বিজয় দিবসে জনশূন্য বঙ্গবন্ধুর সমাধি
Share
Notification Show More
Font ResizerAa
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Font ResizerAa
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
জাতীয়বরিশাল বিভাগশীর্ষ সংবাদসারাদেশ

১৬ বছরে এই প্রথম বিজয় দিবসে জনশূন্য বঙ্গবন্ধুর সমাধি

নিউজ ডেস্ক
Last updated: ডিসেম্বর 16, 2024 9:48 অপরাহ্ন
নিউজ ডেস্ক 1 বছর ago
Share
SHARE

বরিশাল অফিস :

২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর প্রতিবছর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বেশ ঘটা করে উদযাপন হতো বিজয় দিবস। বিশেষ করে শেখ মুজিবুর রহমানের সমাধিতে আওয়ামী লীগের নেতাকর্মীসহ পুলিশ, প্রশাসন, সরকারি বিভিন্ন দপ্তর থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হতো।

তবে এবারের চিত্র একেবারে ভিন্ন। ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর এই প্রথম বিজয় দিবসে বঙ্গবন্ধুর সমাধিস্থল দেখা গেল জনশূন্য। খা খা করছে সমাধি প্রাঙ্গণে। শ্রদ্ধা জানাতে আসেনি কেউ। এমনকি আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকেও দেখা যায়নি।

সমাধিস্থলের চারপাশে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা বলয়। সমাধির তিনটি গেটে মোতায়েন রয়েছে পুলিশ।

ভেতরে প্রবেশ করে দেখা যায়, সমাধির বিভিন্ন সড়কে পড়ে আছে গাছের পাতা। সড়কের টাইলসে পড়েছে শ্যাওলা। বিশ্রামাগার ও সমাধির বিভিন্ন আসবাবপত্রে জমেছে ধুলো। ফুলগাছগুলোও যেন মৃতপ্রায়।

বর্তমানে বঙ্গবন্ধু কল্যাণ ট্রাস্টের অধীন আউটসোর্সিংয়ের কর্মীরা দেখভাল করছেন সমাধিটি। তবে সমাধির মসজিদে এখনো রয়েছে খতিব।

রহিজ মোল্লা নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে প্রতিবছর ১৬ ডিসেম্বর সমাধিস্থলে এক ইঞ্চি জায়গা খালি থাকতো না। দলটির কেন্দ্রীয় নেতাসহ স্থানীয় নেতাকর্মীদের পদচারণায় মুখর থাকত সমাধি প্রাঙ্গণ। তবে শেখ হাসিনা ক্ষমতায় নেই বলে কেউ বিজয় দিবস উপলক্ষ্যে সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেনি। এছাড়া উপজেলার কোথাও কোনো প্রোগ্রাম করছে না আওয়ামী লীগ।

বঙ্গবন্ধুর সমাধির মসজিদের ইমাম হাফেজ নওয়াব আলী বলেন, অবস্থা বেশি ভালো না। আজকে কেউ সমাধিতে আসেনি। শ্রদ্ধা জানায়নি। ১৬ বছরে আজই প্রথম বিজয় দিবসে এমন জনশূন্য বঙ্গবন্ধুর সমাধি।

ফারহান লাবিব নামে স্থানীয় এক সংবাদকর্মী বলেন, সমাধিস্থলে কোনো নেতাকর্মীকে দেখা যায়নি। বিজয় দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কোনো নেতাকর্মীকে চোখে পড়েনি।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খুরশিদ আলম বলেন, যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে সমাধির গেটে পুলিশ মোতায়েন আছে। এছাড়া উপজেলায় আওয়ামী লীগের কোনো প্রোগ্রাম আমাদের চোখে পড়েনি বা শুনি নাই। নিরাপত্তার কারণে সমাধিতে পুলিশ মোতায়েন আছে।

You Might Also Like

বিদ্যুৎ ও জ্বালানি সংকটে কক্সবাজারের পর্যটন খাতে নেমেছে চাপের ছায়া

জেলা পরিষদের প্রশাসকদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত

সুন্দরবনের বনদস্যু ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আটক, অস্ত্র গোলাবারুদ উদ্ধার

কামরাঙ্গীরচরে কাপড়ের গোডাউনে আগুন

কার্টুন শেয়ার ইস্যুতে গ্রেপ্তার অ্যাক্টিভিস্ট নাসিমের মুক্তির দাবিতে ছাত্রশক্তির মানববন্ধন

TAGGED:বঙ্গবন্ধুর সমাধি
Share This Article
Facebook Twitter Email Print
Previous Article কচাকাটায় মহান বিজয় দিবস উদযাপন
Next Article বিজয় দিবসে পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে নেই সাজসজ্জা, শিক্ষার্থীদের ক্ষোভ
Leave a comment

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Follow US
© ২০২৫ , বাংলাদেশ নিউজ টুডে।
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
Welcome Back!

Sign in to your account

Lost your password?