By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Reading: এবার ‘স্বৈরাচারী অঞ্জনা’ নিয়ে ফিরছেন মনির খান
Share
Notification Show More
Font ResizerAa
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Font ResizerAa
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
বিনোদন

এবার ‘স্বৈরাচারী অঞ্জনা’ নিয়ে ফিরছেন মনির খান

নিউজ ডেস্ক
Last updated: ডিসেম্বর 30, 2024 8:28 পূর্বাহ্ন
নিউজ ডেস্ক 1 বছর ago
Share
SHARE

বছরের প্রথম দিনই ‘স্বৈরাচারী অঞ্জনা ২০২৫’ শিরোনামের নতুন গান নিয়ে হাজির হচ্ছেন কোটি বাঙালির হৃদয়ে ঠাঁই করে নেয়া জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান। নিজস্ব স্বভাব-বৈশিষ্ট্যের মধ্যেই ব্যতিক্রমী এক ‘অঞ্জনা’কে নিয়ে ফিরছেন তিনি। 

‘আমার জীবন যদি দেশ হয় তার, তুই যে প্রধানমন্ত্রী… অঞ্জনা’―এমন কথায় ‘‘স্বৈরাচারী অঞ্জনা’ শিরোনামে গানটির কথা লিখেছেন ও সুর করেছেন খ্যাতিমান সংগীতজ্ঞ ব্যক্তি মিল্টন খন্দকার। মিউজিক করেছেন বিনোদ রায়। এরইমধ্যে এর মিউজিক ভিডিওর কাজ শেষ হয়েছে। আগামী ১ জানুয়ারি গায়কের অফিশিয়াল ইউটিউব চ্যানেল ‘এমকে মিউজিক 24’-এ প্রকাশ করা হবে নতুন গানটি।

প্রতিবার নতুন বছরের প্রথম দিন ‘অঞ্জনা’ শিরোনামে গান প্রকাশ করে আসছেন মনির খান। সেই ধারাবাহিকতায় এবারও নতুন গান নিয়ে ফেরা তার। জানালেন―চিরচেনা স্বভাব ও বৈশিষ্ট্যের মিশেলে এবার ব্যতিক্রমী এক অঞ্জনাকে তুলে ধরা হয়েছে নতুন গানটিতে।

মনির খান বলেন,

‘এবার একটু ভিন্ন ধারায় অঞ্জনা গান তৈরি করেছি। বর্তমান পরিস্থিতি এবং অঞ্জনার চারিত্রিক বিষয়গুলো মিল রেখেই সৃষ্টি করা হয়েছে এই গানটি। শ্রোতারা তো বরাবরই আমার গান শুনেন, গান শুনে আমাকে ভালোবেসেছেন, হৃদয়ে জায়গা করে দিয়েছেন বলেই আমি আজ এখানে এসেছি। এ কারণেই দীর্ঘদিন ধরে সংগীতের সঙ্গে চলতে পারছি।’

‘আশা করছি এবারের ‘অঞ্জনা’র স্বাদ একদমই ভিন্ন ধাঁচের হবে। এ শিরোনামে তো অনেক গান করেছি। প্রতিটি গানেই নিজের সেরাটা দিয়েছি। তবে এবারের গানটি নিয়ে কিছু না বললেই নয়। এবার শ্রোতাদের কাছে জোর গলায় বলছি এ কারণে যে, এবারের অঞ্জনায় যেমন ব্যতিক্রমী ধাঁচ ও স্বাদ রয়েছে, একইসঙ্গে শ্রোতারা মজা পাবেন।’

উল্লেখ্য, ১৯৯৬ সালে মনির খানের প্রথম অ্যালবাম ‘তোমার কোনো দোষ নেই’-এ প্রথমবারের মতো প্রকাশ পায় ‘অঞ্জনা’ শিরোনামের গান। ওই সময় গানটি প্রকাশ হওয়ার পরই লুফে নেন শ্রোতারা। এরপর থেকে প্রায় সব অ্যালবামেই জায়গা করে নিয়েছে ‘অঞ্জনা’ শিরোনামের গান। আর বর্তমানে প্রযুক্তির ছোঁয়ায় ডিজিটাল প্ল্যাটফর্ম ইউটিউবে যুক্ত হওয়ার পর থেকে এখানেও নিয়মিত এ শিরেনামে গান প্রকাশ করে আসছেন মনির খান।

You Might Also Like

আর নেই টাঙ্গাইলের জনপ্রিয় অভিনেতা তারিকুজ্জামান তপন

বাংলাদেশ চলচ্চিত্র আর্কাইভ ডিজিটালাইজেশনের পথে দ্রুত অগ্রযাত্রা

শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে লড়বেন জয় চৌধুরী

বিএনপির মনোনয়ন না পাওয়ায় ক্ষোভ ঝাড়লেন রিনা খান

‘ডন–৩’ বিতর্কে নতুন মোড়: ক্ষতিপূরণ ইস্যুতে রণবীর সিংয়ের সমঝোতার উদ্যোগ

TAGGED:মনির খান
Share This Article
Facebook Twitter Email Print
Previous Article প্রস্তুত বিপিএলের মঞ্চ, লড়াইয়ের অপেক্ষা
Next Article মাদককাণ্ডে নাম আসা নিয়ে যা বললেন তানজিন তিশা
Leave a comment

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Follow US
© ২০২৫ , বাংলাদেশ নিউজ টুডে।
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
Welcome Back!

Sign in to your account

Lost your password?