বিনোদন প্রতিবেদক:
এরপর ‘রঙ্গনা’র দ্বিতীয় ধাপের শুটিং শুরু করার কথা বলেছিলেন নির্মাতা আরাফাত। জানিয়েছিলেন, “দ্বিতীয় অংশের জন্য কিছুটা প্রস্তুতির প্রয়োজন ছিল। এ কারণেই দীর্ঘ একটা বিরতি। আমাদের সব প্রস্তুতি এখন সম্পন্ন। আশা করছি, ডিসেম্বরে আবার ‘রঙ্গনা’র ক্যামেরা চালু করতে পারব।”
এর মধ্যে গুজব রটে যায়, শাবনূর সম্মানীর কারণে নতুন করে শিডিউল পাচ্ছেন না। এ কারণে মাঝপথে থেমে গেছে রঙ্গনার কাজ। নির্মাতা তাঁর সঙ্গে নাকি কথা দিয়ে কথা রাখেননি। সিনেমার দুই দফা কাজ পিছিয়েছে। আবার শাবনূরও সিনেমার কাজের বিষয়ে কোনো তথ্য দিচ্ছেন না। এ কারণে নানা প্রশ্ন তৈরি হয়েছে বলে মনে করছেন অনেকেই।
বিষয়টি নিয়ে জানতে চাইলে নির্মাতা বিরক্তির সুরে বললেন, ‘কেউ কেউ বলার চেষ্টা করছেন, রঙ্গনার শুটিং আর হচ্ছে না। এটা পুরোপুরি অবাস্তব কথা। নতুন পরিকল্পনা অনুযায়ী আমাদের শুটিং হবে। শিগগিরই শাবনূর আপা দেশে আসবেন, তারপর শুরু হবে সিনেমার দৃশ্যধারণ।’
শুটিং শুরু হওয়ার কোনো টাইম ফ্রেম আছে কি– জানতে চাইলে এ নির্মাতা আরও বলেন, ‘কখন শাবনূর আপা দেশে আসবেন, তা জানানো এবার একটু মুশকিল। তাঁর শুটিং শিডিউল জেনে গেলেই আবার নতুন করে আবার যড়যন্ত্র শুরু হবে। তাই ঘটা করে শুটিংয়ের সময় আর জানাতে চাই না। বরাবরের মতোই বিপক্ষ দল থেমে নেই। সিনেমা নিয়ে সামাজিক মাধ্যমে আজেবাজে মন্তব্য ছড়ানো এখনও অব্যাহত রয়েছে। সবার কাছে একটাই অনুরোধ, গুজবে কান দেবেন না। তারকা অভিনেত্রী শাবনূর এক দশক পর সিনেমায় ফিরেছেন। এটি তাঁর কামব্যাক সিনেমা। দায়িত্বটা অনেক বড়। আমার প্রযোজনা প্রতিষ্ঠানের চাওয়া– রঙ্গনাতে যেন কোনো অপূর্ণতা না থাকে। ঠিকঠাক একটি পরিচ্ছন্ন সিনেমা আমরা উপহার দিতে চাই।’
শাবনূর ছাড়াও সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন– কাজী হায়াৎ, ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, মিলি বাশারসহ অনেকে।
শুটিং শুরুর আগে শোনা গিয়েছিল, ‘রঙ্গনা’ সিনেমাটি ঈদে মুক্তি দিতে চান পরিচালক। কিন্তু শুটিং শেষ না হওয়ার কারণে আপাতত তা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন নির্মাতা।