ভ্রাম্যমাণ প্রতিনিধি :
নীলফামারীর ডিমলা উপজেলার শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা বিদ্যালয়ের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে ‘বাবুরহাট বালিকা বিদ্যালয়’। বুধবার (২৩ জুলাই) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে নতুন নামফলক (সাইনবোর্ড) স্থাপন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী, অভিভাবক এবং ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজকদের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, নতুন নামের মাধ্যমে বিদ্যালয়টি স্থানীয়ভাবে আরও সহজে পরিচিতি পাবে এবং শিক্ষার্থীদের মধ্যে নিজ বিদ্যালয়কে ঘিরে বাড়বে আত্মপরিচয়ের গর্ব।