মোঃ আবু সাইদ শওকত আলী,
বিশেষ প্রতিনিধিঃ
ঝিনাইদহ শহরের জামিলা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরুস্কার বিতরণী, অভিভাবক সমাবেশ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে থেকে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠানের সভাপতি মিজানুর রহমান সুজনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ। সেসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ^াস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা সুলতানা, সহকারী প্রধান শিক্ষক সুমন কুমার মন্ডল, সহকারী শিক্ষক হাসান হাবিব, চায়না খাতুন, মাহমুদা জাহান, জাহাঙ্গীর আলম, হোসনে আরা, নাজমা খাতুন, কানাই চন্দ্র পাল, আবুল কাসেম ও মনিরুল হাসান সহ অন্যান্যরা। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।