নিজস্ব প্রতিনিধিঃ
বরিশাল-২ আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ বলেছেন, বর্তমান সময়ে জামায়াতে ইসলামীর বক্তব্য শুনে তার মন খারাপ হয়। তিনি বলেন, শহীদ মুজাহিদ ও শহীদ নিজামি থাকলে এই ধরনের ভাষা ও অবস্থান ভিন্ন হতো।
সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদে দাঁড়িয়ে তিনি এসব কথা বলেন।
জামায়াতের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে সরদার সরফুদ্দিন আহমেদ বলেন, “আপনাদের জন্য বিএনপি কী করেনি? ওইদিন একজন বলছিলেন, আমাদের কেন ডেকেছেন? আসলে আমরাই প্রথম আপনাদের মন্ত্রী বানিয়েছিলাম, সংসদে আসার সুযোগ করে দিয়েছিলাম।”
তিনি আরও বলেন, গত ১৭ বছরের রাজনৈতিক সম্পর্কের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “পুরনো সম্পর্কের কথা বিবেচনায় নিয়ে আপনাদের আপন মনে করেছি, নানা পরিস্থিতিতে আপনাদের শেল্টারও দেওয়া হয়েছে।”
জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গে তিনি বলেন, “জুলাই আল্লাহর দান। আল্লাহ হাসিনাকে সরিয়ে দিয়েছেন।” এ সময় তিনি আরও একটি মন্তব্য উল্লেখ করে বলেন, শহীদ সাঈদী সাহেব বলেছিলেন, “এক লাথি মারবো, দিল্লি গিয়ে পড়বে”—এ বক্তব্যের প্রতিফলন ঘটেছে বলেও তিনি দাবি করেন।