বিনোদন ডেস্ক :
ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি বর্তমানে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তার ছেলে পদ্মও শারীরিক জ্বরে ভুগছেন। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, পরীমনির মেয়ে প্রিয়মকে আইসিইউতে ভর্তি করতে হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে পরীমনি জানান, “আমার মেয়ে আইসিইউতে! আমার ছেলের ১০২ ডিগ্রি জ্বর। আর আমার নিজের জ্বর ১০৩.৫ ডিগ্রি, সঙ্গে কাশি ও শ্বাসকষ্ট।”
এর আগে ছেলে পদ্মকে জ্বরজনিত কারণে হাসপাতালে ভর্তি করা হয়। পরীমনিও শ্বাসকষ্ট ও উচ্চ জ্বরে আক্রান্ত হওয়ায় চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হন। পরে তাদের মেয়ে প্রিয়মও অসুস্থ হয়ে পড়ে।
চিকিৎসকরা জানিয়েছেন, তীব্র শ্বাসকষ্টের কারণে পরীমনিকে নির্দিষ্ট বিরতিতে নেবুলাইজ করতে হচ্ছে। তার জ্বর এখনো পুরোপুরি কমেনি, সঙ্গে শরীরব্যথাও রয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আরও কয়েকদিন হাসপাতালে থাকতে হবে।
পরীমনির ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন, নেবুলাইজ নেওয়ার পর তার শ্বাসকষ্ট কিছুটা কমেছে, তবে শারীরিক অবস্থা এখনো দুর্বল। চিকিৎসকরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।