বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসভবন ফিরোজায় পৌঁছানোর পর বেগম জিয়ার ব্যক্তিগত এই চিকিৎসক জানান, বর্তমানে তার (বেগম খালেদা জিয়া) শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
ডা. জাহিদ বলেন, আওয়ামী লীগ আমলে তার চিকিৎসায় অনেক অবহেলা হয়েছে। সময়মতো চিকিৎসা করতে পারলে তার শারীরিক অবস্থার আরও উন্নতি হওয়ার সম্ভাবনা ছিল।
এর আগে বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ১১টা ৫ মিনিটে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে স্বাস্থ্য পরীক্ষা শেষে হাসপাতাল থেকে বাসায় পৌছায় বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর।
বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার। তিনি বলেন, ম্যাডামকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। রাত সাড়ে ৮টার দিকে তার গাড়িবহর হাসপাতালে এসে পৌঁছায়।
বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদের বরাতে বিএনপির এ নেতা জানান, স্বাস্থ্য পরীক্ষা শেষে রাতেই ম্যাডামের (খালেদা জিয়া) বাসায় ফেরার কথা রয়েছে।
এর আগে রাত ৮টায় বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, ম্যাডামকে (বেগম খালেদা জিয়া) স্বাস্থ্য পরীক্ষার জন্য বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে।