সফিকুল ইসলাম রিংকু
চাঁদপুর মতলব দক্ষিন সংবাদদাতা
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মতলব দক্ষিণ উপজেলা শাখার এক সাধারণ সভা আজ ৩১ আগস্ট রবিবার মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
বর্তমান কমিটির মেয়াদ বিগত কয়েক বছর আগে শেষ হওয়ায় সভায় আগামী তিন বছরের নতুন কমিটি গঠনের লক্ষ্যে জেলা কমিটির নেতৃবৃন্দ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী আগামী ২সেপ্টেম্বর মনোনয়ন পত্র সংগ্রহ, ৩ সেপ্টেম্বর মনোনয়ন পত্র জমা, ৪ সেপ্টেম্বর মনোনয়ন পত্র বাছাই , ৫ সেপ্টেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহার ও আগামী ২০ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মতলব দক্ষিণ উপজেলা শাখার সভাপতি জেসমিন সুলতানার সভাপতিত্বে ও শিক্ষক নেতা দিঘলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মামুন মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কমিটির সভাপতি মোঃ গিয়াস কবির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আবুল হাশেম খান।
এছাড়াও বক্তব্য রাখেন সাবেক সভাপতি মোস্তফা কামাল বাবুল,জেলা কমিটির নির্বাহী সভাপতি আবুল কাসেম, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু জাফর প্রমুখ।
সভায় জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দসহ সাধারণ শিক্ষকগণ উপস্থিত ছিলেন।