বরিশাল অফিসঃ
বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নকল ওষুধ ও মানহীন অ্যালার্জির সাবান প্রেসক্রিপশনে লিখে দেওয়ার মাধ্যমে রোগীদের প্রতারণার অভিযোগ উঠেছে। অনুসন্ধানে জানা গেছে, কর্নকাঠী এলাকার আশ্রাব আলী ফকিরের ছেলে আক্কাস আলী ফকির এবং তার সহযোগী ব্যবসায়ী আব্দুল্লা আল মামুন দীর্ঘদিন ধরে এই অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছেন।তবে বর্তমানে আব্দুল্লাহ আল মামুন এই ব্যবসা ছেড়ে দিয়েছেন দুই বছর আগে কিন্তু আক্কাস আলী ফকির নকল ওষুধ ও মানহীন অ্যালার্জির সাবান এর ব্যবসা চালিয়ে যাচ্ছেন হরদমে।
স্থানীয় সূত্র ও মামুন জানায়, হাসপাতালের আউটডোর বিভাগের চর্মরোগ বিশেষজ্ঞ তিন চিকিৎসক—মানসী বোদ্ধ, ফয়সাল এবং মাহামুদ—প্রতিদিন মোটা অঙ্কের অর্থের বিনিময়ে প্রেসক্রিপশনে নকল ওষুধ ও নিম্নমানের অ্যালার্জির সাবান লিখে দিচ্ছেন। ফলে সাধারণ রোগীরা অজান্তেই নিম্নমানের এসব পণ্য ব্যবহার করে স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন।
প্রেসক্রিপশনে নকল ওষুধ ও নিম্নমানের অ্যালার্জির সাবান বিক্রি করে কোটি টাকার মালিক বনে গেছেন আক্কাস আলী ফকির।,আক্কাস আলী ফকির আগে ঔষধ কোম্পানিতে চাকরী করলেও এখন সে নিজেই ব্যবসা খুলে বসেছেন আর প্রসাসনের নজর ফাঁকি দিয়ে এই নিন্ম মানের ঔষধ বিক্রি করছেন।তার গ্রামের বাড়ি কর্নকাঠীতে গড়ে তুলেছেন একাধিক বাড়ি যার বাজার মূল্য কোটি টাকার উপরে। স্থানীয়রা জানান আক্কাস আলী ফকির কয়েক দিন আগে কয়েক হাজার টাকায় চাকুরি করতেন এখন সে নিজে ব্যবসা করে কোটিপতি বনে গেছেন।অভিযোগ আছে বিগতদিন আক্কাস স্থানীয় আ’লীগের রাজনৈতিক প্রভাব খাটিয়ে ব্যবসা করেছেন।তার সাথে বরিশাল সাবেক মেয়র সাদেক আবদুল্লার সাথে ঘনিষ্ঠতা ছিল।
বরিশাল শেরে বাংলা মেডিকেল হাসপাতালে এলার্জি সমস্যা নিয়ে আসা এক রুগী বলেন আমরা কি ভালো মন্দ বুঝি আমরা স্কীনের সমস্যা নিয়ে এসে ডাক্তারের দেখাই তারা যা লিখে দেয় আমরা তাই ব্যবহার করি।ডাক্তারা আমাদের ভালো না দেখে ঔষধ কোম্পানির ভালো চায়।
স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এই অনৈতিক কর্মকাণ্ড শুধু রোগীদের আর্থিক ও শারীরিক ক্ষতির কারণই নয়, বরং স্বাস্থ্যসেবার প্রতি জনগণের আস্থা নষ্ট করছে। তারা এ ঘটনায় দ্রুত প্রশাসনিক তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
প্রেসক্রিপশনে নকল ওষুধ ও নিম্নমানের অ্যালার্জির সাবান বিক্রি করার কথা স্বীকার করে আক্কাস বলেন আমি নকল ঔষধ বিক্রি করিনা।আমার বিরুদ্ধে আমার আত্নীয় স্বজন অপ-প্রচার চালাচ্ছে তাদের সাথে আমাদের পারিবারিক দ্বন্ধ আছে।আমাদের সাথে আমার চাচাতো ভাইদের মামলা সক্রান্ত দ্বন্ধ মামলা চলমান আছে মূলত তারাই এই মিথ্যা অপ-প্রচার করছে।
বিএসটিআই এর লোগো সম্বলিত সাবান ও নিন্ম মানের ঔষধের বিষয়ে জানতে চাইলে বরিশাল বিএসটিআই উপপরিচালক আব্দুল হান্নান বলেন আমরা তথ্য পেয়েছি খুব শীগ্রহ অভিযান পরিচালনা করব।
প্রেসক্রিপশনে নকল ওষুধ ও নিম্নমানের অ্যালার্জির সাবান আউটডোরের ডাক্তার লিখে দেওয়ায় বিষয়ে জানতে বরিশাল শেরে বাংলা মেডিকেল এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর চাইলে বিষয়টি আমি আপনার কাছে শুনলাম ভিডিও দেখে সত্যতা যাচাই করে তাদেরকে ডেকে বিষয়টি জানব সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।
প্রেসক্রিপশনে নকল ওষুধ ও নিম্নমানের অ্যালার্জির সাবান রোগীর অজান্তেই স্বাস্থ্যঝুঁকির বিষয়ে জানতে চাইলে বরিশাল সিভিল সার্জন ডাঃ এস.এম. মনজুর-এ-এলাহী বলেন আমি বিষয়টি আপনার কাছে শুনলাম আমি এখনই ইন্সপেক্টর পাঠিয়ে ব্যবস্থা নিচ্ছি।