By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Reading: নতুন সিনেমা ঘিরে জন্মদিনের আগেই শাহরুখের চমক
Share
Notification Show More
Font ResizerAa
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Font ResizerAa
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
বিনোদন

নতুন সিনেমা ঘিরে জন্মদিনের আগেই শাহরুখের চমক

নিউজ ডেস্ক
Last updated: নভেম্বর 1, 2025 5:10 পূর্বাহ্ন
নিউজ ডেস্ক 6 মাস ago
Share
SHARE

দীর্ঘ পাঁচ বছরের বিরতির পর ‘পাঠান’ দিয়ে বলিউডে রাজকীয় প্রত্যাবর্তন করেছিলেন শাহরুখ খান। এরপর ‘জওয়ান’ আর ‘ডানকি’-২০২৩ সালে একের পর এক তিনটি সিনেমা উপহার দিয়েছিলেন কিং খান। তবে প্রায় দুই বছর ধরে বক্স অফিসে দেখা যায়নি বাদশাহকে। দুদিন পরই তার জন্মদিন। তার আগে বৃহস্পতিবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে আড্ডায় দিয়েছিলেন শাহরুখ। সেখানেই উঠে এসেছে তার আসছে নতুন সিনেমার বিষয়টিও।

সিদ্ধার্থ আনন্দের নির্মাণে শাহরুখের নতুন সিনেমাটি নিয়ে ভক্তদের আগ্রহ তুঙ্গে। ধারণা করা হচ্ছে, সিনেমাটির নাম ‘কিং’, যেখানে তার সঙ্গে দেখা যাবে মেয়ে সুহানা খানকেও। তবে শাহরুখের সাম্প্রতিক এক মন্তব্যে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

এক ভক্ত শাহরুখকে অনুরোধ করেন, তার পরবর্তী সিনেমা ‘কিং’র টিজারটি যেন ডিএম করে পাঠান। উত্তরে নায়ক মুচকি হেসে লেখেন, ‘শিরোনামটি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, আর তুমি এরই মধ্যে টিজার চাইছো!’ তার এই মন্তব্যে ভক্তদের মনে প্রশ্ন জেগেছে-তবে কি শেষ মুহূর্তে বদলে যাচ্ছে সিনেমার নাম? অনেকে আবার অনুরোধ জানিয়েছেন, শাহরুখ যেন অন্তত ২ নভেম্বর নিজের জন্মদিনে সিনেমাটির নাম ঘোষণা করেন।

আড্ডায় শাহরুখকে প্রশ্ন করা হয়, ছেলে আরিয়ান খানের নেটফ্লিক্স সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’ এবং মেয়ে সুহানার সঙ্গে একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন। উত্তরে কিং খান বলেন, ‘সেটে আমি তাদের সহকর্মী হিসেবে দেখি, তাদের ইনপুট ও পরিশ্রমের প্রতি শ্রদ্ধা রাখি। আমি শুধু চাই, তাদের কঠোর পরিশ্রম সফল হোক।’ আর সুহানার সঙ্গে কাজের অভিজ্ঞতা সম্পর্কে প্রশ্নে শাহরুখের সংক্ষিপ্ত উত্তর, ‘আমার নিজের মতো মনে হয়।

‘পাঠান’ ও ‘জওয়ান’-এর মধ্যে প্রিয় সিনেমা বাছাই করতে বললে শাহরুখ বলেন, ‘সব সময় আমার প্রিয় ছবি হলো যে ছবিটা এখনও মুক্তি পায়নি, মানে পরেরটা।’

এর আগে চলতি বছরের জানুয়ারিতে দুবাইয়ে এক অনুষ্ঠানে শাহরুখ তার নতুন সিনেমার নাম নিয়ে রসিকতা করে বলেছিলেন, ‘আমি অনেক শিরোনাম ব্যবহার করেছি, এখন শিরোনাম শেষ হয়ে গেছে! এবার “কিং”-এ শাহরুখ খানের চরিত্রে অভিনয় করছেন শাহরুখ খান।’

সুপারস্টারের এই নতুন সিনেমায় অভিষেক বচ্চনেরও অভিনয় করার কথা রয়েছে। ভক্তদের আশা, শাহরুখের ৬০তম জন্মদিনে তার মুখে শোনা যাবে নতুন সিনেমা নাম এবং মুক্তির তারিখ সম্পর্কিত বড় কোনো ঘোষণা।

You Might Also Like

বিএনপির মনোনয়ন না পাওয়ায় ক্ষোভ ঝাড়লেন রিনা খান

‘ডন–৩’ বিতর্কে নতুন মোড়: ক্ষতিপূরণ ইস্যুতে রণবীর সিংয়ের সমঝোতার উদ্যোগ

বাংলার তাঁতের গৌরব: নীতা আম্বানির পরনে দুই বছরের সাধনায় তৈরি জামদানি শাড়ি

ফরহাদের কণ্ঠে ‘পরানটা যায়’ মিউজিক ভিডিও সম্প্রতি প্রকাশ পেয়েছে

সরকারি সহযোগিতা চান ক্যানসারে আক্রান্ত নৃত্য পরিচালক জাকির

Share This Article
Facebook Twitter Email Print
Previous Article স্বর্ণালংকার চুরির অভিযোগে অভিনেত্রী রূপা গ্রেপ্তার
Next Article নতুন সিনেমার জন্য কঠিন প্রস্তুতি নিচ্ছেন আফরান নিশো
Leave a comment

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Follow US
© ২০২৫ , বাংলাদেশ নিউজ টুডে।
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
Welcome Back!

Sign in to your account

Lost your password?