মোঃ কামরুল ইসলাম,রাঙামাটি জেলা প্রতিনিধি |
পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল সম্প্রদায়ের সাংবিধানিক সম-অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যকে সামনে রেখে রাঙামাটিতে অনুষ্ঠিত হলো পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার ছাত্র আন্দোলনের এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা। সভা শেষে মো. শরীফকে আহ্বায়ক এবং মো. আশরাফুলকে সদস্য সচিব করে ১১ সদস্যবিশিষ্ট তিন মাস মেয়াদী জেলা কমিটি ঘোষণা করা হয়।শুক্রবার (০৭ নভেম্বর ২০২৫) সন্ধ্যা ৭টায় রাঙামাটির বনরূপাস্থ ফুলকলির দ্বিতীয় তলার মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন রাঙামাটি জেলা আহ্বায়ক মো. কামাল উদ্দিন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন সংগঠনের জেলা সদস্য সচিব মো. নুরুল আবছার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের রাঙামাটি জেলা যুগ্ম আহ্বায়ক মো. ছগির আহম্মদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সদস্য মো. রকিব হোসেন, ট্রাক-মিনি ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি এটিএম হাসমত উল্লাহ, বিশিষ্ট চিত্রশিল্পী ও সমাজসেবক মো. ইব্রাহিমসহ বিভিন্ন স্তরের ছাত্রনেতা ও শিক্ষার্থীবৃন্দ।বক্তারা তাঁদের বক্তব্যে পার্বত্য চট্টগ্রামে সাংবিধানিক সম-অধিকার নিশ্চিত করাকে ‘সময়ের দাবি’ হিসেবে উল্লেখ করেন। তাঁরা বলেন,
বৈষম্যহীন সমাজ ও শান্তিপূর্ণ সহাবস্থান প্রতিষ্ঠার জন্য তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। পাহাড়ি-বাঙালি বিভাজন দূর করে সমতা, ন্যায় ও উন্নয়নের পথে ঐক্যবদ্ধ প্রচেষ্টা গড়ে তুলতে হবে।
আলোচনা সভার সমাপ্তি লগ্নে পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার ছাত্র আন্দোলন রাঙামাটি জেলার ১১ সদস্যবিশিষ্ট তিন মাস মেয়াদী জেলা কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে—
আহ্বায়ক: মো. শরীফ সদস্য সচিব: মো. আশরাফুল
হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন।
বক্তারা নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে তাঁদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের, শিক্ষার্থীদের দাবিদাওয়া তুলে ধরার এবং সম-অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরও গতিশীল করার আহ্বান জানান।