By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Reading: দুমকি উপজেলায় জাইকা প্রকল্পে অনিয়ম-দুর্নীতির অভিযোগ
Share
Notification Show More
Font ResizerAa
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Font ResizerAa
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
বরিশাল বিভাগসারাদেশ

দুমকি উপজেলায় জাইকা প্রকল্পে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নিউজ ডেস্ক
Last updated: নভেম্বর 21, 2025 10:12 অপরাহ্ন
নিউজ ডেস্ক 5 মাস ago
Share
SHARE

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, জাইকা সহায়তায় বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি-প্রকল্পের নামে হরিলুট, ভাগবাটোয়ারা ও নিম্নমানের কাজের কারণে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।উপজেলা পরিষদ সূত্র জানায়, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) স্থানীয় সরকার বিভাগের মাধ্যমে রাস্তাঘাট, কালভার্ট, সেতু, ড্রেন ও স্ট্রিট সোলার লাইট স্থাপনসহ নানা প্রকল্প বাস্তবায়ন করছে। ২০২৩-২৪ অর্থবছরে ইউজিডিপি প্রকল্পের আওতায় প্রায় ২৮ লাখ টাকা ব্যয়ে ৭৮টি স্ট্রিট সোলার লাইট, ৯ লাখ ৮৮ হাজার টাকায় ১০টি ইউ-ড্রেন এবং ১০ লাখ টাকায় পাঁচটি পাওয়ার টিলার বিতরণের কার্যাদেশ দেওয়া হয়। কাগজে-কলমে এসব কাজ সম্পন্ন দেখানো হলেও মাঠপর্যায়ে অসামঞ্জস্য ধরা পড়ে-এমন অভিযোগ স্থানীয়দের।মাঠঘুরে দেখা যায়, ঘোষিত ৭৮টি সোলার লাইটের মধ্যে আঙ্গারিয়ায় ২৬টি, লেবুখালীতে ১৩টি, পাঙ্গাশিয়ায় ৯টি, শ্রীরামপুরে ১৭টি এবং মুরাদিয়া ইউনিয়নের ফেরিঘাট, বাজার, মসজিদ ও কয়েকজন প্রভাবশালীর বাড়ির সামনে লাইট বসানো হয়। এর বেশির ভাগই ৩-৪ মাসের মধ্যেই অচল হয়ে গেছে। ১০টি ইউ-ড্রেনের মধ্যে শ্রীরামপুরে নির্মিত ৭টির মান নিয়ে গুরুতর অভিযোগ রয়েছে। কৃষক গ্রুপের জন্য বরাদ্দ পাঁচটি পাওয়ার টিলার নিয়েও অভিযোগ-রিকন্ডিশন মেশিন কমদামে কিনে বরাদ্দের টাকা লোপাট করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ-উপজেলা চেয়ারম্যান ও তাঁর ঘনিষ্ঠ ঠিকাদারদের যোগসাজশে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে ইউ-ড্রেন নির্মাণ এবং রিকন্ডিশন পাওয়ার টিলার সরবরাহের মাধ্যমে প্রকল্পে অনিয়ম করা হয়েছে। মুরাদিয়া ইউনিয়নের বাসিন্দা মোজাম্মেল হাওলাদার বলেন, রাস্তা নির্মাণের নামে টাকা দেখানো হলেও বাস্তবে অর্ধেক কাজও হয়নি। আরেক বাসিন্দা জানান, নিম্নমানের কাজে কয়েক মাসের মধ্যেই রাস্তায় ফাটল ধরে গেছে।
দুমকি উপজেলা প্রকৌশলী মো. মনিরুজ্জামান বলেন, জাইকার প্রকল্প সম্পর্কে আমি কিছুই জানি না। আগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এ বিষয়ে বলতে পারবেন। তবে অনিয়ম পাওয়া গেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. এজাজুল হক জানান, তাঁর দায়িত্বকালীন সময়ে জাইকার কোনো প্রকল্প হয়নি। অভিযোগ পেলে খোঁজ নিয়ে অনিয়ম নিশ্চিত হলে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি।সচেতন মহলের অভিমত-উন্নয়ন প্রকল্পে সঠিক তদারকি না থাকলে সরকারি উদ্যোগ প্রশ্নবিদ্ধ হয়। বরাদ্দকৃত অর্থ লুটপাটের হাতিয়ার হয়ে উঠলে স্থানীয় উন্নয়নও থমকে যায়।।#

জাকির হোসেন হাওলাদার
দুমকী পটুয়াখালী।

You Might Also Like

মৌলভীবাজারে শীর্ষ সন্ত্রাসী ‘পীর আজাদ গ্রেপ্তার

লালমনিরহাটে মা’দক মা’মলায় ইউপি চেয়ারম্যানের কারাদ’ণ্ড

মদনের হাওরে তলিয়ে যাচ্ছে সোনালি স্বপ্ন

পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

মৌলভীবাজারে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু

Share This Article
Facebook Twitter Email Print
Previous Article ছাতকে যুবদল নেতা ইজাজুল হক রনির নেতৃত্বে ধানের শীষের প্রচার মিছিল
Next Article ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
Leave a comment

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Follow US
© ২০২৫ , বাংলাদেশ নিউজ টুডে।
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
Welcome Back!

Sign in to your account

Lost your password?