ঠাকুরগাঁও প্রতিনিধি
মোঃ রমজান আলী
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় সীমান্ত সংলগ্ন এলাকা থেকে আব্দুস সালাম বাদল (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার রাতের এই অভিযানে তার ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
বিজিবি জানায়, হরিপুর উপজেলার সীমান্ত পিলার ৩৬৮/১-এস থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মশালডাংগী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাদলের কাছ থেকে ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটকের পর তাকে এবং উদ্ধারকৃত মোটরসাইকেলটি হরিপুর থানায় হস্তান্তর করা হয়েছে। আব্দুস সালাম বাদলের বাড়ি উপজেলার জামুন মশালডাংগী এলাকায় বলে জানা গেছে।